চা-বাগানে বিদেশী মদসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৬, ৯:৪১:০৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী চা বাগান থেকে বিদেশী মদসহ ২ জনকে আটক করেছে এসএমপির মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার আড়াইটার দিকে এসএমপির গোয়েন্দা বিভাগ এয়ারপোর্ট থানাধিন তারাপুর চা-বাগান সংলগ্ন টিলা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- এয়ারপোর্ট থানাধিন লাক্কাতুরা চা বাগান এলাকার রুবেন দাসের পুত্র দুলাল দাস (৩৫) ও একই এলাকার মানিক গোয়ালার পুত্র মিঠুন গোয়ালা (২৭)।
শুক্রবার (২৪ জুলাই) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, বৃহস্পতিবার বিকেল আড়াইটার এসএমপির গোয়েন্দা বিভাগ তারাপুর চা-বাগান এলাকার জাহাঙ্গীরনগরের পেছনের টিলা বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩৩ বোতল কেয়ারউ’স কান্ট্রি লিকার মদ জব্দ করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।






