সিকৃবিতে ভ্যাকসিন প্রোডাকশন ল্যাব উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৬, ৮:১২:৫৬ অপরাহ্ন

দেশীয় টিকা উৎপাদন ও গবেষণাকে এগিয়ে নিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘ভ্যাকসিন প্রোডাকশন ল্যাব’ উদ্বোধন করা হয়েছে| বুধবার মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মৌসুমী পুরকায়স্থের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ল্যাবটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম|
অনুষ্ঠানে সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক ও দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন|
উদ্বোধন শেষে ভিসি বলেন, দেশে মোট ওষুধের চাহিদার প্রায় ৯৮ শতাংশ স্থানীয়ভাবে পূরণ হলেও ভ্যাকসিনের ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেকটাই আমদানিনির্ভর| তিনি জানান, প্রাণিসম্পদ, পোল্ট্রি ও মৎস্য খাতে দেশে প্রতিবছর প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকার ভ্যাকসিনের বাজার রয়েছে| এর বিপরীতে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৪০০ কোটি টাকার ভ্যাকসিন দেশে উৎপাদিত হয় এবং ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকার ভ্যাকসিন আমদানি করা হয়|
ভিসি বলেন, কারিগরি সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ল্যাব সুবিধা বাড়ানো গেলে দেশে ভ্যাকসিনের উৎপাদন বৃদ্ধি করে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করা সম্ভব| এতে ˆবদেশিক মুদ্রা অর্জনেরও সুযোগ ˆতরি হবে| বিজ্ঞপ্তি






