সোনারপাড়া প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৬, ৮:৩৮:১৪ অপরাহ্ন

নগরীর শিবগঞ্জ সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার স্কুল ভবনে সোনারপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জজ আদালতে পিপি এডভোকেট আশিক উদ্দিন আশুক।
বিদ্যালয়ের ভুমিদাতা ও এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আহমদ এর সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হাবিবুল বাশার হাবিব এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি সৈয়দ আব্দুল কুদ্দুস, সাবেক প্রধান শিক্ষিকা আমেনা খাতুন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জুলফা জামিলা চৌধুরী, এডভোকেট সাজ্জাদুর রহমান খাঁন। এছাড়াও বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক নীলকন্ঠ দাস। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জুনেদুর রহমান জুনেদ।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র হোসাইন আহমদ আনিস ও গীতা পাঠ করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নীরুপম দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনারপাড়া এলাকার আব্দুল মালিক সেকু, দাইয়ান চৌধুরী, মুর্শেদুর রহমান মুর্শেদ, শাহীন আহমদ ও জয়নাল আহমদসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীরা। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযেগিতা করেন তরুণ সমাজসেবক রাশেদুর রহমান রাশেদ।
উল্লেখ্য, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬ জন ট্যালেন্টপুল ও ২ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়। বিজ্ঞপ্তি






