জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৬, ৯:১০:৪৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ফের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে। এঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) সকালে সিলেট সদর উপজেলার তেমুখী এলাকায় ‘সদর উপজেলা ছাত্রলীগ’-এর ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এতে আনুমানিক ২০ থেকে ২৫ জন অংশ নেন। মিছিলের ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অংশগ্রহণকারীদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানাতে দেখা যায়।

এদিকে নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় রোববার (২ আগস্ট) রাতে জালালাবাদ থানায় এসআই আব্দুল মুকিত বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ২৫ জনকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির জালালাবাদ ওসি শামসুল হাবিব। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৩ আগস্ট) এব্যাপারে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের ঘটনায় একটি মামলা করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। মিছিলে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। নিষিদ্ধ সংগঠনের যে কোন ধরনের অপতৎপরতা রুখে দিতে পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত- এর আগে গত ১৭ জুলাই ভোরে নগরীর টিবি গেইট এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেছিল নিষিদ্ধ ছাত্রলীগ। সেই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল। কয়েকজনকে আটক করা হলেও অধিকাংশরাই রয়ে গেছে ধরাছোয়ার বাইরে।
এর আগে নগরীর নবাবরোড, কাজিটুলাসহ নগরীর আরো কয়েকটি এলাকায় একইধরনের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ।

প্রচ্ছদ এর আরও খবর
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব

শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ

শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ

হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম

হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে

সর্বশেষ সংবাদ
রহমানীয়া ফাউন্ডেশনের রিকশা বিতরণ
রহমানীয়া ফাউন্ডেশনের রিকশা বিতরণ
জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন
জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন
ইসলামী আন্দোলনের নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান
ইসলামী আন্দোলনের নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব
শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ
শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ
কথাশিল্পী আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত
কথাশিল্পী আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত
বিশ্বম্ভরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন
বিশ্বম্ভরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন
জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল
জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল
হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম
হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম
রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে
রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে
মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
বড়লেখায় শ্বশুরালয়ে ডেকে নিয়ে যুবককে হত্যা চেষ্টা
বড়লেখায় শ্বশুরালয়ে ডেকে নিয়ে যুবককে হত্যা চেষ্টা
সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১১৩৬
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১১৩৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৮
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top