রহমানীয়া ফাউন্ডেশনের রিকশা বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৯:১০:৫২ অপরাহ্ন

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে রিকশা উপহার দিয়েছে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন। সংগঠনটির ‘স্বনির্ভর (চলমান) প্রকল্পের’ আওতায় নবম দফায় এ রিকশা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর গোয়াবাড়ীতে ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গণে রিকশা উপহার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রডাক্টস লিমিটেড সিলেটের ডিজিএম মো. জসিম উদ্দিন খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আফছর খান, ফুলকলি ফুড প্রডাক্টস লিমিটেড সিলেটের ডিজিএম (মার্কেটিং) মো. শাহ উদ্দিন, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ ফজলুর রহমান এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক ম্যানেজার সুলতান আহমদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, অসহায় ও প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ একটি পরিবারের জীবনমান উন্নয়নের পাশাপাশি আত্মনির্ভরশীলতা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ইরাজুল ইসলাম, সমাজসেবী হারুনুর রশীদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজুর রহমান সাকিব, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার রহমান শিশির, দেলোয়ার হোসেন দিলু, আশরাফুল আলম আবিদ, জাকারিয়া আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি




