জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৮:৫৫:০০ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অগ্নিসংযোগ ও পতিত ফ্যাসিস্টদের সন্ত্রাসী তৎপরতায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। সরকারের দুর্বলতার সুযোগে পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি পুরনো কায়দায় আবারও আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে মেতে উঠেছে। সন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, এভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না। পতিত ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ কোনোভাবেই মেনে নেবে না। একই সঙ্গে সরকারের ব্যর্থতার কারণে তাদের সন্ত্রাসী তৎপরতা অব্যাহত থাকাও জনগণ বরদাশত করবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় দেশে অস্থিতিশীলতা আরও বাড়বে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হবে।

মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, মহানগর নায়েবে আমীর ও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, নায়েবে আমীর ডাক্তার ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম আরও বলেন, সরকার দেশে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক সংকট তৈরি করেছে। জুলাই সনদ উপেক্ষা করে তারা আবারও ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটছে। গণভোটের রায়কে অবজ্ঞা করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে। নগ্ন দলীয়করণের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে শাসনব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য হুমকিস্বরূপ। দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য সুদৃঢ় করার বিকল্প নেই। এজন্য অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বৈঠকে মহানগর জামায়াতের কর্মপরিষদ ও শুরা সদস্য এবং বিভিন্ন থানা আমীর ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব

শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ

শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ

হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম

হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে

সর্বশেষ সংবাদ
রহমানীয়া ফাউন্ডেশনের রিকশা বিতরণ
রহমানীয়া ফাউন্ডেশনের রিকশা বিতরণ
জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন
জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন
ইসলামী আন্দোলনের নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান
ইসলামী আন্দোলনের নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব
শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ
শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ
কথাশিল্পী আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত
কথাশিল্পী আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত
বিশ্বম্ভরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন
বিশ্বম্ভরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন
জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল
জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল
হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম
হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম
রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে
রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে
মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
বড়লেখায় শ্বশুরালয়ে ডেকে নিয়ে যুবককে হত্যা চেষ্টা
বড়লেখায় শ্বশুরালয়ে ডেকে নিয়ে যুবককে হত্যা চেষ্টা
সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১১৩৬
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১১৩৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৮
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top