জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব


প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৯:০৬:০৪ অপরাহ্ন

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। তবে এ ঐক্য হতে হবে বৈষম্যহীন এবং সবার সমান অধিকার নিশ্চিত করার ভিত্তিতে। অন্যথায় জাতীয় ঐক্য সুদৃঢ় ও টেকসই হবে না বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট নগরীর শিবগঞ্জস্থ শাকিল কমিউনিটি সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ভূমিকা রেখেছেন, তাঁদের সবার প্রত্যাশা ও অধিকারকে সমান গুরুত্ব দিতে হবে। কোনো ধরনের বৈষম্য, দলীয় সংকীর্ণতা কিংবা একক আধিপত্যের মানসিকতা জাতীয় ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্মিলিত দায়িত্বশীলতা অপরিহার্য। জাতীয় ঐক্যকে কেবল রাজনৈতিক সমঝোতায় সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে গড়ে তুলতে হবে।

দুই অধিবেশনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান কোম্পানিগঞ্জী ও সহসভাপতি নূর আহমদ কাসেমী। সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছের যৌথ পরিচালনায় প্রশিক্ষণ প্রদান করেন জমিয়তের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও সিলেট বারের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ আলী এবং দেশের খ্যাতিমান লেখক ও গবেষক মাহবুব সিরাজী।

কর্মশালায় মঞ্জুরুল ইসলাম আফেন্দি নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় তিনি সংগঠনের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে নেতাকর্মীদের আরও সচেতন, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

কর্মশালায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার আওতাধীন বিভিন্ন উপজেলা ও ইউনিটের দুই শতাধিক দায়িত্বশীল প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ

শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ

হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম

হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে

সর্বশেষ সংবাদ
রহমানীয়া ফাউন্ডেশনের রিকশা বিতরণ
রহমানীয়া ফাউন্ডেশনের রিকশা বিতরণ
জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন
জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন
ইসলামী আন্দোলনের নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান
ইসলামী আন্দোলনের নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব
শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ
শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ
কথাশিল্পী আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত
কথাশিল্পী আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত
বিশ্বম্ভরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন
বিশ্বম্ভরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন
জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল
জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল
হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম
হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম
রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে
রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে
মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
বড়লেখায় শ্বশুরালয়ে ডেকে নিয়ে যুবককে হত্যা চেষ্টা
বড়লেখায় শ্বশুরালয়ে ডেকে নিয়ে যুবককে হত্যা চেষ্টা
সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১১৩৬
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১১৩৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৮
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top