জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম


প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৮:৫৮:২৮ অপরাহ্ন

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দিন দিন বাড়ছে শিশুশ্রম। উপজেলার বিভিন্ন বাজারের ছোট-বড় দোকান, চায়ের স্টল, হোটেল-রেস্তোরাঁ, ওয়ার্কশপ ও ফুটপাতে অহরহ দেখা মিলছে শিশু শ্রমিকদের। যে বয়সে তাদের হাতে বই-খাতা থাকার কথা, সেই বয়সে জীবিকার তাগিদে তাদের হাতে উঠেছে চায়ের কাপ, প্লেট ও বিভিন্ন কাজের সরঞ্জাম।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব শিশু বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। কেউ চা তৈরি করছে, কেউ টেবিল পরিষ্কার করছে, কেউ দোকানের মালামাল বহন করছে, আবার কেউ হোটেলে প্লেট ধোয়ার কাজ করছে। অনেক শিশুকে ঝুঁকিপূর্ণ পরিবেশে আগুনের কাছেও কাজ করতে হচ্ছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য বশির আহমদ বলেন, শিশুশ্রমের পেছনে মূল কারণ দারিদ্র‍্য। অনেক পরিবার এতটাই অসচ্ছল যে সন্তানদের স্কুলে পাঠানোর পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হচ্ছে। অন্যদিকে, কম মজুরিতে শিশুদের দিয়ে কাজ করানো যায় বলে অনেক দোকানমালিক প্রাপ্তবয়স্ক শ্রমিক নিয়োগে আগ্রহী নন।

একজন সচেতন ব্যক্তি বলেন, একজন শিশুকে দৈনিক ১০০ থেকে ১৫০ টাকা মজুরি দিয়ে সারাদিন কাজ করানো যায়। অথচ একজন প্রাপ্তবয়স্ক শ্রমিককে দিতে হয় ৪০০ থেকে ৫০০ টাকা। এ কারণেই অনেক মালিক শিশুদের কাজে নিয়োগ দিচ্ছেন।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অনেক শিশু একসময় স্কুলে পড়াশোনা করত। কিন্তু পরিবারের আর্থিক সংকটের কারণে পড়াশোনা ছেড়ে এখন সকাল থেকে রাত পর্যন্ত দোকানে কাজ করছে।

শিশুশ্রমিক রাফি আহমদ (১৪) জানায়, স্কুলে যেতে তার ভালো লাগত। কিন্তু বাবা অসুস্থ হওয়ায় সংসারের খরচ চালাতে তাকে দোকানে কাজ করতে হচ্ছে। আরেক শিশু শ্রমিক রিফাত আহমদ সঞ্জব বলে, সারাদিন কাজ করতে হয়। কাজের সময় হাত পুড়ে গেলেও জীবিকার তাগিদে কাজ চালিয়ে যেতে হয়।

সচেতন মহলের মতে, শিশুশ্রম শিশুদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। এর ফলে তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে এবং স্বাভাবিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের শিক্ষা ও নিরাপদ শৈশব নিশ্চিত করা জরুরি।

স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামাঞ্চলের বিত্তশালীদের বাসাবাড়িতে শিশুশ্রম বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। পাশাপাশি শিশুদের কাজে নিয়োগ দেওয়া দোকানমালিকদের জরিমানা ও সতর্ক করা এবং দরিদ্র পরিবারের শিশুদের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করে বিদ্যালয়ে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিশুশ্রম বন্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব

শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ

শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে

সর্বশেষ সংবাদ
রহমানীয়া ফাউন্ডেশনের রিকশা বিতরণ
রহমানীয়া ফাউন্ডেশনের রিকশা বিতরণ
জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন
জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন
ইসলামী আন্দোলনের নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান
ইসলামী আন্দোলনের নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব
শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ
শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ
কথাশিল্পী আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত
কথাশিল্পী আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত
বিশ্বম্ভরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন
বিশ্বম্ভরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন
জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল
জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল
হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম
হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম
রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে
রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে
মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
বড়লেখায় শ্বশুরালয়ে ডেকে নিয়ে যুবককে হত্যা চেষ্টা
বড়লেখায় শ্বশুরালয়ে ডেকে নিয়ে যুবককে হত্যা চেষ্টা
সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১১৩৬
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১১৩৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৮
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top