জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

র‌্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৯


প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৬, ৯:০৫:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট ও হবিগঞ্জে র‌্যাব-৯-এর পৃথক অভিযানে হত্যা মামলার পাঁচ আসামিসহ মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের বাহুবলে জোড়া খুনের মামলায় পাঁচজন এবং সিলেটের গোলাপগঞ্জে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজন গ্রেফতার হয়েছেন।

র‌্যাব-৯ জানায়, গত ১৫ জুন হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারের পাশে গ্রাম্য রাস্তা নিয়ে বিরোধের জেরে সেলু মিয়া ও হেলাল উদ্দিন নামে দুইজনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলু মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত হেলাল উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ২৬ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সেলু মিয়ার স্ত্রী বাদী হয়ে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১২ টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় পাঁচ পলাতক আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন-হিলালপুর গ্রামের মৃত হিরা মিয়ার ছেলে সবুজ মিয়া (৪৫), তার ছেলে আবু সুফিয়ান (২৫), আব্দুল মালিকের ছেলে রুবেল মিয়া (৩০), মৃত চান্দু মিয়ার ছেলে সামছু মিয়া (৪৬) এবং মৃত হিরা মিয়ার ছেলে কবির মিয়া (৫৫)।

র‌্যাব জানায়, এর আগে গত ১৩ জুলাই ও ২ আগস্ট একই মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার পাঁচজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গোলাপগঞ্জে ৪ অনলাইন জুয়াড়ি গ্রেফতার:
অন্যদিকে, সিলেটের গোলাপগঞ্জে দোকানের ভেতরে বসে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
র‌্যাব-৯, সদর কোম্পানি সিলেটের একটি দল সোমবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে গোলাপগঞ্জ উপজেলার বরায়া উত্তরভাগ এলাকার পাঁচমাইল বাজারে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন-বরায়া উত্তরভাগ গ্রামের সিরাজুর রহমানের ছেলে জামিরুল রহমান (২৮), দাড়িপাতন গ্রামের আব্দুল হান্নানের ছেলে রুহুল আমিন (৩০), বরায়া উত্তরভাগ গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে জুবের আহমেদ (৩৮) এবং একই গ্রামের আব্দুল শহিদের ছেলে সোয়েব আহমেদ (২৬)।
র‌্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে।
গ্রেফতারদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ও জব্দ করা আলামত গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

শেষ পাতা এর আরও খবর
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ

মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ

শনিবার কুলাউড়া আসছেন ডাকসু ভিপি

শনিবার কুলাউড়া আসছেন ডাকসু ভিপি

‘হাওরখাল’ বিলে সিন্ডিকেট ভাঙায় পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা

‘হাওরখাল’ বিলে সিন্ডিকেট ভাঙায় পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা

সর্বশেষ সংবাদ
তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি
তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি
জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী
জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top