জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

বিশ্ব অর্থনীতিতে শঙ্কার ছায়া

প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪২:০৯ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির জেরে বিশ্ববাজারে তেলের দাম আবারও ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়। এর আগে গত জুলাইয়ে সর্বশেষ ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের ওপরে উঠেছিল। ফলে বিশ্ব অর্থনীতিতে শঙ্কার ছায়া তৈরি হয়েছে।
এদিন বাংলাদেশ সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ দশমিক ০১ ডলারে ওঠে। পরে সেটি কিছুটা কমে ব্যারেলপ্রতি প্রায় ৯৯ দশমিক ৯৩ ডলারে লেনদেন হচ্ছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের নভেম্বর সরবরাহের ফিউচার ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৫৮ ডলারে উঠেছে।
তেল সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে তেলবাহী জাহাজে হামলা বাড়ায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। মঙ্গলবার একটি মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলার চেষ্টার জবাবে পাঁচটি ইরানি অপরিশোধিত তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এ তথ্য জানিয়েছে। মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের হামলা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলেও জানিয়েছে সেন্টকম।
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এরই মধ্যে সপ্তম মাসে পড়েছে। এই সংঘাতে জাহাজ চলাচলে হামলা আরও বাড়লে তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের ওপরে উঠতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন গোল্ডম্যান স্যাকসের বৈশ্বিক পণ্যবাজার গবেষণার সহপ্রধান ড্যান স্ট্রুইভেন। সিএনবিসির ‘স্কোয়াক বক্স এশিয়া’ অনুষ্ঠানে তেলের দাম ১২০ ডলারে পৌঁছাতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, এমন পরিস্থিতি অবশ্যই সম্ভব।
তবে গোল্ডম্যান স্যাকসের মূল পূর্বাভাস এখনো তুলনামূলকভাবে আশাবাদী। প্রতিষ্ঠানটির ধারণা, পারস্য উপসাগর থেকে তেল রপ্তানি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে। উৎপাদকেরা বিকল্প নৌপথ ব্যবহার করে সরবরাহের বিঘ্ন সামাল দিতে পারেন। পরবর্তী সময়ে অতিরিক্ত পাইপলাইন সক্ষমতাও রপ্তানি পুনরুদ্ধারে সহায়তা করতে পারে।
তবে সাম্প্রতিক উত্তেজনায় তেলের দাম আরও বাড়ার ঝুঁকি বেড়েছে বলে মনে করছেন স্ট্রুইভেন। তার মতে, আগামী কয়েক মাসে তেল রপ্তানি স্বাভাবিক না হওয়ার সম্ভাবনা এখন বেশি। জাহাজে হামলার পরিধি ও তীব্রতা বাড়তে থাকলে পারস্য উপসাগর থেকে তেল সরবরাহ দীর্ঘ সময় ধরে কমে যেতে পারে। এমন পরিস্থিতিতে ব্রেন্ট ক্রুডের দাম ১২০ ডলারের ওপরে চলে যাওয়ার আশঙ্কাও বাড়বে।
বিশ্ব অর্থনীতিতে শঙ্কার ছায়া : তেলের দাম বেড়ে গেলে এর সরাসরি প্রভাব পড়ে জ্বালানি, পরিবহন ও শিল্প খাতে। জ্বালানি ব্যয় বাড়লে পণ্য উৎপাদন ও পরিবহনের খরচও বাড়তে পারে। এর ফলে বিভিন্ন দেশে মূল্যস্ফীতির চাপ আরও বাড়ার আশঙ্কা থাকে। বিশ্ব অর্থনীতির জন্য তাই তেলের দাম ১০০ ডলারের ওপরে ওঠা নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি আরও খারাপ হলে বিশ্বের জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।

আন্তর্জাতিক এর আরও খবর
পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে যুক্তরাষ্ট্র ?

মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে যুক্তরাষ্ট্র ?

হরমুজে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ

হরমুজে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ

সর্বশেষ সংবাদ
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা
লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে
লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে
বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!
বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!
৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট
৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট
সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০
সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০
আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ২৪৮
আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ২৪৮
২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় ফখরুল ইসলাম: সমাজে শান্তি, ন্যায় ও পরিবর্তনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই
২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় ফখরুল ইসলাম: সমাজে শান্তি, ন্যায় ও পরিবর্তনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই
রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
কান্দিগাওয়ে জামায়াতের দাওয়াতি সভায় শাহজাহান আলী: ইসলামের বিজয়ের পূর্বশর্ত সৎ ও যোগ্য নেতৃত্ব
কান্দিগাওয়ে জামায়াতের দাওয়াতি সভায় শাহজাহান আলী: ইসলামের বিজয়ের পূর্বশর্ত সৎ ও যোগ্য নেতৃত্ব
ওসমানীনগরে দুপ্রকের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ওসমানীনগরে দুপ্রকের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক
পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক
ফাজিলচিশত এলাকায় সিসিকের অভিযানে জরিমানা: পরিবেশ দূষণ রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান সিসিক প্রশাসকের
ফাজিলচিশত এলাকায় সিসিকের অভিযানে জরিমানা: পরিবেশ দূষণ রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান সিসিক প্রশাসকের
কুদরত উল্লাহ মাদ্রাসায় সীরাতুন্নবী মাহফিলে ড. বাবুল: রাসুলের প্রদর্শিত জীবনব্যবস্থার মধ্যেই উম্মাহর শান্তি ও মুক্তি নিহিত
কুদরত উল্লাহ মাদ্রাসায় সীরাতুন্নবী মাহফিলে ড. বাবুল: রাসুলের প্রদর্শিত জীবনব্যবস্থার মধ্যেই উম্মাহর শান্তি ও মুক্তি নিহিত
বহুমুখী সংকটে চাপ বাড়ছে জীবনযাত্রায়
বহুমুখী সংকটে চাপ বাড়ছে জীবনযাত্রায়
ঢাকা-সিলেট চারলেন প্রকল্প : ২০২৯ সালের মধ্যভাগে চালুর আশা মন্ত্রীর
ঢাকা-সিলেট চারলেন প্রকল্প : ২০২৯ সালের মধ্যভাগে চালুর আশা মন্ত্রীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top