জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৪:০২ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: জনসাধারণের অভিযোগের ভিত্তিতে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় ভোরে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। বুধবার সকালে একটি অ্যাপার্টমেন্ট এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ৭৪০ জনকে তল্লাশি করা হয়।
অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক ৩২৫ জনের মধ্যে ২৭০ জন পুরুষ ও ৫৫ জন নারী। তাদের বয়স ১৮ থেকে ৫৬ বছরের মধ্যে। আটক ব্যক্তিরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, নেপাল ও থাইল্যান্ডের নাগরিক। তবে অভিযানে কতজন বাংলাদেশি আটক হয়েছেন, তা জানা যায়নি।
জেআইএমের সদর দপ্তরের ১২৭ কর্মকর্তা এ অভিযানে অংশ নেন। তাদের সঙ্গে মালয়েশিয়ার শ্রম বিভাগ (জেটিকেএসএম) ও জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) কর্মকর্তারাও ছিলেন। জনসাধারণের অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দীর্ঘদিনের নজরদারি ও গোয়েন্দা তৎপরতার পর অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে আটক বিদেশিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি বা পাস না থাকা, নির্ধারিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান এবং পাসের শর্ত ভঙ্গসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আটক সবাইকে তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য লেংগেং ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।
জেআইএম জানিয়েছে, অবৈধ অভিবাসীদের (পিএটিআই) বিরুদ্ধে দেশজুড়ে অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি বৈধ পাসের অপব্যবহার এবং অভিবাসন-সুবিধার অপব্যবহার ঠেকাতেও নজরদারি বাড়ানো হবে।
শুধু অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধেই নয়, তাদের নিয়োগ, আশ্রয় বা সহযোগিতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জেআইএম। বিশেষ করে নিয়োগকর্তা ও স্থাপনার মালিকদের প্রত্যেক বিদেশি কর্মী বা বাসিন্দার বৈধ নথিপত্র নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জনসাধারণের অভিযোগকে গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনার কথা জানিয়ে জেআইএম বলেছে, অবৈধ অভিবাসী বা অভিবাসন আইন লঙ্ঘনের কোনো তথ্য থাকলে তা আনুষ্ঠানিক চ্যানেলে জানানোর জন্য সবাইকে উৎসাহিত করা হচ্ছে।

আন্তর্জাতিক এর আরও খবর
মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে যুক্তরাষ্ট্র ?

মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে যুক্তরাষ্ট্র ?

বিশ্ব অর্থনীতিতে শঙ্কার ছায়া

বিশ্ব অর্থনীতিতে শঙ্কার ছায়া

হরমুজে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ

হরমুজে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ

সর্বশেষ সংবাদ
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা
লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে
লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে
বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!
বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!
৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট
৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট
সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০
সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০
আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ২৪৮
আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ২৪৮
২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় ফখরুল ইসলাম: সমাজে শান্তি, ন্যায় ও পরিবর্তনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই
২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় ফখরুল ইসলাম: সমাজে শান্তি, ন্যায় ও পরিবর্তনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই
রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
কান্দিগাওয়ে জামায়াতের দাওয়াতি সভায় শাহজাহান আলী: ইসলামের বিজয়ের পূর্বশর্ত সৎ ও যোগ্য নেতৃত্ব
কান্দিগাওয়ে জামায়াতের দাওয়াতি সভায় শাহজাহান আলী: ইসলামের বিজয়ের পূর্বশর্ত সৎ ও যোগ্য নেতৃত্ব
ওসমানীনগরে দুপ্রকের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ওসমানীনগরে দুপ্রকের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক
পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক
ফাজিলচিশত এলাকায় সিসিকের অভিযানে জরিমানা: পরিবেশ দূষণ রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান সিসিক প্রশাসকের
ফাজিলচিশত এলাকায় সিসিকের অভিযানে জরিমানা: পরিবেশ দূষণ রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান সিসিক প্রশাসকের
কুদরত উল্লাহ মাদ্রাসায় সীরাতুন্নবী মাহফিলে ড. বাবুল: রাসুলের প্রদর্শিত জীবনব্যবস্থার মধ্যেই উম্মাহর শান্তি ও মুক্তি নিহিত
কুদরত উল্লাহ মাদ্রাসায় সীরাতুন্নবী মাহফিলে ড. বাবুল: রাসুলের প্রদর্শিত জীবনব্যবস্থার মধ্যেই উম্মাহর শান্তি ও মুক্তি নিহিত
বহুমুখী সংকটে চাপ বাড়ছে জীবনযাত্রায়
বহুমুখী সংকটে চাপ বাড়ছে জীবনযাত্রায়
ঢাকা-সিলেট চারলেন প্রকল্প : ২০২৯ সালের মধ্যভাগে চালুর আশা মন্ত্রীর
ঢাকা-সিলেট চারলেন প্রকল্প : ২০২৯ সালের মধ্যভাগে চালুর আশা মন্ত্রীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top