মিথ্যা প্রলোভনে ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৬, ৭:১৮:২৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুদ্ধ করার জন্য বাংলাদেশসহ ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও জোর-জুলুমের মাধ্যমে রুশ সশস্ত্র বাহিনীতে পাচার করা হয়েছে। ইউক্রেন সংক্রান্ত জাতিসংঘের আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কমিশন (ওহফবঢ়বহফবহঃ ওহঃবৎহধঃরড়হধষ ঈড়সসরংংরড়হ ড়ভ ওহয়ঁরৎু ড়হ টশৎধরহব) জাতিসংঘের সাধারণ পরিষদে এই চাঞ্চল্যকর তথ্য সংবলিত প্রতিবেদনটি জমা দিয়েছে। জাতিসংঘের ওই স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশ থেকে দালাল বা এজেন্সির মাধ্যমে ওই ব্যক্তিদের রাশিয়ায় উচ্চ বেতনে পরিচ্ছন্নতাকর্মী, ইলেকট্রিশিয়ান, নির্মাণশ্রমিক বা লন্ড্রি কর্মী হিসেবে লোভনীয় ও বৈধ বেসামরিক চাকরির প্রস্তাব দেওয়া হয়। এসব মিথ্যা প্রলোভন পেয়ে না বুঝে রাশিয়া যান বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকরা। সেখানে গিয়ে তারা যুদ্ধ করতে বাধ্য হন এবং অনেকে প্রাণ হারান।





