জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ


প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৬, ৮:০৭:৪৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : চলতি বছর মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে দুই হাজার ৮৮৬ ডলারে। ভারতের মাথপিছু জিডিপি হতে পারে দুই হাজার ৭৪৯ ডলার। তবে অর্থনীতির আকার, প্রবৃদ্ধি ও মানুষের ক্রয়ক্ষমতার হিসাবে ভারত এগিয়ে রয়েছে।
বাংলাদেশ ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা সাত বছর মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে ছিল। ২০২৫ সালে ভারত আবার বাংলাদেশকে ছাড়িয়ে যায়। আলজাজিরার বিশ্লেষণে বলা হয়, গত দুই দশকে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক সাফল্যের উদাহরণ হিসেবে উঠে এসেছে বাংলাদেশ। ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করা বাংলাদেশের অর্থনীতি বর্তমানে পাকিস্তানের চেয়েও বড়। তৈরি পোশাক রপ্তানি, প্রবাসী আয় এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চলতি মাসে প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনের দেওয়া পূর্বাভাসের বরাত দিয়ে আলজাজিরা আরও জানায়, চলতি বছর বাংলাদেশের মোট জিডিপি হতে পারে ৫০৬ দশমিক চার বিলিয়ন ডলার। ভারতের জিডিপি হতে পারে চার লাখ ১৫ হাজার কোটি ডলার, যা বাংলাদেশের তুলনায় প্রায় আট গুণ। চলতি বছর ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ। বাংলাদেশে তা হতে পারে ৩ দশমিক ৬ শতাংশ।
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ ও ২০২৮ সালেও মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ সামান্য এগিয়ে থাকতে পারে। তবে ২০২৯ সালে ভারতের মাথাপিছু জিডিপি তিন হাজার ৬৬১ ডলারে পৌঁছাতে পারে, যেখানে বাংলাদেশের হতে পারে তিন হাজার ৩৩৪ ডলার। আইএমএফের প্রতিবেদন অনুসারে, পিপিপি বা ক্রয়ক্ষমতার সমতা বিবেচনায় ২০২৬ সালে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ১২ হাজার ৯৯৮ ডলার। বাংলাদেশে তা ১০ হাজার ৮৮৪ ডলার।

শেষ পাতা এর আরও খবর
লাক্কাতুরা থেকে মাদকসহ ৩ যুবক গ্রেফতার

লাক্কাতুরা থেকে মাদকসহ ৩ যুবক গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কারাগারে

নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কারাগারে

অনৈতিক কাজের দায়ে হোটেল সিলগালা, ৫ জন আটক

অনৈতিক কাজের দায়ে হোটেল সিলগালা, ৫ জন আটক

কৃষি ও পানি ব্যবস্থাপনা নিয়ে অ্যাকশন রিসার্চ জরুরি :  সিকৃবি ভিসি

কৃষি ও পানি ব্যবস্থাপনা নিয়ে অ্যাকশন রিসার্চ জরুরি :  সিকৃবি ভিসি

সর্বশেষ সংবাদ
সিআরই ট্রা‌স্টের আয়কর ন‌থি জ‌ব্দে দুদ‌কের আবেদন
সিআরই ট্রা‌স্টের আয়কর ন‌থি জ‌ব্দে দুদ‌কের আবেদন
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি
গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচারের দাবি 
গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচারের দাবি 
জুলাই-পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজি ও দলীয়করণ ফিরে এসেছে:রাশেদ প্রধান
জুলাই-পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজি ও দলীয়করণ ফিরে এসেছে:রাশেদ প্রধান
তামাবিল দিয়ে ভারত পাঠানো হলো নারীর মরদেহ
তামাবিল দিয়ে ভারত পাঠানো হলো নারীর মরদেহ
আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম দোয়ারার মারুফ
আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম দোয়ারার মারুফ
বিয়ানীবাজারে জামায়াতের মিছিল সমাবেশ
বিয়ানীবাজারে জামায়াতের মিছিল সমাবেশ
জৈন্তায় জামায়াতের বিক্ষোভ মিছিল
জৈন্তায় জামায়াতের বিক্ষোভ মিছিল
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
ওসমানীতে ইন্টারনাল মেডিসিন ডে পালন
ওসমানীতে ইন্টারনাল মেডিসিন ডে পালন
হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন
হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন
২৮ অক্টোবর স্মরণে মহানগর জামায়াতের মিছিল সমাবেশ
২৮ অক্টোবর স্মরণে মহানগর জামায়াতের মিছিল সমাবেশ
বাড়ছে ডলারের দাম
বাড়ছে ডলারের দাম
আইইডিসিআর পরিচালককে মারধর সীমালঙ্ঘন : জামায়াত আমীর
আইইডিসিআর পরিচালককে মারধর সীমালঙ্ঘন : জামায়াত আমীর
জলবায়ু পরিবর্তনে বছরে ২১ বিলিয়ন ডলারের ক্ষতি
জলবায়ু পরিবর্তনে বছরে ২১ বিলিয়ন ডলারের ক্ষতি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top