নতুন বেতন কাঠামোয় জটিলতা
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৬, ৮:০৪:২৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বর্ধিত বেতন ও বকেয়া পরবর্তী সময়ে পাওয়ার কথা থাকলেও কবে নাগাদ এসব জটিলতার সমাধান হবে তা নিশ্চিত নয়নতুন বেতনকাঠামো অনুযায়ী আগামী ১ নভেম্বর তিন মাসের বকেয়াসহ বর্ধিত বেতন দেওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার। তবে বেতন নির্ধারণে জটিলতার কারণে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে বর্ধিত বেতন পাচ্ছেন না। তাদের আপাতত পুরোনো বেতনকাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে। বর্ধিত বেতন ও বকেয়া পরবর্তী সময়ে পাওয়ার কথা থাকলেও কবে নাগাদ এসব জটিলতার সমাধান হবে, তা নিশ্চিত নয়।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী এবং ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষকের মধ্যে সবাই নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের কাজ শেষ করতে পারেননি। নতুন কাঠামোয় বেতন নির্ধারণ করতে গিয়ে গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড, বাড়িভাড়া ভাতা ও পদোন্নতির পর আর্থিক সুবিধা নিয়ে নানা অসংগতি দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস++-এর জটিলতা।





