জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কানাইঘাটে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪


প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৮:৩০:২৩ অপরাহ্ন


কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ঢাকনাইল দক্ষিণ রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

এ ঘটনায় চারজনের বিরুদ্ধে কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত হারিছ উদ্দিন (৫০)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বসতবাড়ির জমি নিয়ে হারিছ উদ্দিনের সঙ্গে একই বাড়ির মৃত নিজাম উদ্দিনের ছেলেদের বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে জাকারিয়া, ইয়াহিয়া ও তাঁদের পক্ষের লোকজন হারিছ উদ্দিনের দখলে থাকা বসতবাড়ির জায়গায় সুপারি ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে জাকারিয়া, ইয়াহিয়া, আম্বিয়া ও জীবান আহমদ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হারিছ উদ্দিনের ওপর হামলা চালান। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয়। তাঁকে রক্ষা করতে স্ত্রী দিলারা বেগম, ছেলে ফারুক আহমদ ও আব্দুল আহাদ এগিয়ে এলে তাঁদেরও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। আহত হারিছ উদ্দিন ও তাঁর স্ত্রী দিলারা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। এ ঘটনায় সোমবার রাতে জাকারিয়া, ইয়াহিয়া, আম্বিয়া ও জীবান আহমদের বিরুদ্ধে কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হারিছ উদ্দিন।

প্রচ্ছদ এর আরও খবর
বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%

বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%

এইচএসসির ফল ৩১ অক্টোবর

এইচএসসির ফল ৩১ অক্টোবর

সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

সর্বশেষ সংবাদ
মহানগর জামায়াতের বিক্ষোভ কর্মসূচী আজ
মহানগর জামায়াতের বিক্ষোভ কর্মসূচী আজ
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ 
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ 
সীমান্তে ১৯ বিজিবির ৩৪ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ৩৪ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে ডেঙ্গু আক্রান্ত ৮০০ ছাড়ালো
সিলেটে ডেঙ্গু আক্রান্ত ৮০০ ছাড়ালো
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০০
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০০
৩৫ বছর পেরোলে আইনজীবী তালিকাভুক্ত হওয়া যাবে না
৩৫ বছর পেরোলে আইনজীবী তালিকাভুক্ত হওয়া যাবে না
জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ
জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ
৫ বছরে সামুদ্রিক মাছ আহরণ কমেছে ১৬.৫৭%
৫ বছরে সামুদ্রিক মাছ আহরণ কমেছে ১৬.৫৭%
নতুন বেতন কাঠামোয় জটিলতা
নতুন বেতন কাঠামোয় জটিলতা
বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%
বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%
তালিকাভুক্ত চাঁদাবাজদের নিয়ে আইনি জটিলতায় পুলিশ
তালিকাভুক্ত চাঁদাবাজদের নিয়ে আইনি জটিলতায় পুলিশ
লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ১৭১ জন বাংলাদেশি
লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ১৭১ জন বাংলাদেশি
আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী
আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী
জাপান থেকে টহল জাহাজ পাচ্ছে কোস্টগার্ড
জাপান থেকে টহল জাহাজ পাচ্ছে কোস্টগার্ড
৭ নভেম্বর ব্যাংক বন্ধ
৭ নভেম্বর ব্যাংক বন্ধ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top