মহানগর জামায়াতের বিক্ষোভ কর্মসূচী আজ
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬, ১২:০১:৪৯ অপরাহ্ন
ভয়াল ২৮ অক্টোবর স্মরণে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর জামায়াত। আজ বুধবার ২৮ অক্টোবর বিকেল ৪টায় নগরীর বন্দরবাজারস্থ ঐতিহাসিক কোর্টপয়েন্টে ‘ঐতিহাসিক পল্টন ট্রাজেডী ও ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডব এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে।
যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ সমাবেশকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী। বিজ্ঞপ্তি





