জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬


প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৬, ১২:২০:০৩ অপরাহ্ন

#বিরোধে ছেলের হাতে মাসহ তিন খুন, নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার


স্টাফ রিপোর্টার : সিলেটে ২৪ ঘন্টার ব্যবধানে পৃথক ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাওনা টাকা, পুকুরে মাছ ধরা ও জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তিনজন খুন হয়েছেন। অন্যদিকে, একইদিনে নগরীর দুটি স্থান ও জৈন্তাপুর থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পৃথক এসব ঘটনায় সিলেটজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) রাতে বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার ছুরিকাঘাতে আবুল মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হন। একই রাতে কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারান আক্তার হোসেন (৩০) নামের এক যুবক। এর আগে জকিগঞ্জে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত পিয়ারা বেগম (৬৩) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ তিন ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে জকিগঞ্জে আড়াই বছরের এক শিশুসহ একই পরিবারের চারজন আহত হন।

অন্যদিকে, রোববার সকাল থেকে দুপুরের মধ্যে সিলেট নগরীর রেলওয়ে স্টেশন ও কাজলশাহ এলাকা এবং জৈন্তাপুর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজন নারী ও একজন যুবক রয়েছেন। তাঁদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। অপরজনের পরিচয় জানা গেলেও তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

পাওনা টাকা চাওয়ায় চাচাকে হত্যা:
আমাদের বালাগঞ্জ প্রতিনিধি জানান, বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ ডেকাপুর গ্রামে পাওনা ১২ লাখ টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজা টিটু মিয়ার ছুরিকাঘাতে নিহত হন চাচা আবুল মিয়া। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আবুল মিয়ার আরেক ভাই আব্দুল কাদিরকেও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, প্রায় ১৫-১৬ বছর আগে বসতবাড়ির জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে ১২ লাখ টাকার লেনদেন হয়। টাকা পরিশোধ করা হলেও জায়গা রেজিস্ট্রি ও পরবর্তী লেনদেন নিয়ে বিরোধ চলছিল। পাওনা টাকা চাওয়ায় ক্ষুব্ধ হয়ে টিটু তাঁর চাচাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। বালাগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাছ ধরা নিয়ে বিরোধে যুবক নিহত :
আমাদের কোম্পানীগঞ্জ প্রতিনিধি জানান, কোম্পানীগঞ্জ উপজেলার দুপরিরপাড় গ্রামে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন আক্তার হোসেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি ও তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন একটি পুকুরে সেচ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় প্রতিবেশী আব্দুল হালিম বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
পরে বাড়ি ফেরার পথে আব্দুল হালিমের ছেলেসহ ৩০-৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে দুজনই গুরুতর আহত হন। আক্তারকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোর পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জুয়েল আহমদ (২৮) নামের একজনকে আটক করেছে পুলিশ।

ছেলের হামলায় মায়ের মৃত্যু :
আমাদের জকিগঞ্জ প্রতিনিধি জানান, জকিগঞ্জ পৌর এলাকার পঙ্গবট গ্রামে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়া ও টাকা চাওয়াকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় পিয়ারা বেগমের মৃত্যু হয়েছে। শনিবার রাত প্রায় ১১টার দিকে ছেলে সুমন আহমদ (৩২) লাঠি দিয়ে পরিবারের সদস্যদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত পিয়ারা বেগমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এঘটনায় পিয়ারা বেগমের সৎমা কুটিনা বেগম, ছেলে শাহীন আহমদ, পুত্রবধূ শাহানা বেগম এবং আড়াই বছরের নাতনি ইসরাত জাহান আহত হয়েছেন। তাঁদেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পিয়ারা বেগমের মৃত্যুর পর মামলায় হত্যা-সংক্রান্ত ধারা যুক্ত করার কথা জানিয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।

একদিনে তিনজনের মরদেহ উদ্ধার:
রোববার সকাল ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে গাড়ি পার্কিং এলাকার একটি আইল্যান্ড থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। তাঁর কাছে পরিচয় শনাক্তের মতো কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে, তিনি ভবঘুরে হতে পারেন। তবে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

একই দিন দুপুর ৩টার দিকে নগরীর কাজলশাহ মসজিদের পাশের রাস্তা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

এদিকে, দুপুরে জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজসংলগ্ন এলাকা থেকে নুরুল হোসেন নামের এক ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায়। ঘটনাস্থলের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া যায়। প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পৃথক এসব ঘটনায় তিনজনের মৃত্যুর পেছনে বিরোধ ও হামলার অভিযোগ রয়েছে। অন্য তিনজনের মধ্যে দুজনের পরিচয় এবং তাঁদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া বাকি। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট ঘটনাগুলোর তদন্ত ও আইনগত কার্যক্রম চলছে।

প্রচ্ছদ এর আরও খবর
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি

সর্বশেষ সংবাদ
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
নগরে ইয়াবাসহ যুবক আটক
নগরে ইয়াবাসহ যুবক আটক
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top