জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৯:৩৭:০৩ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা : সুমানগঞ্জের জগন্নাথপুরে লোককবি রাধারমণ দত্ত পূরকায়স্থ এর প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছর রাধারমণ উৎসব পালিত হয়। প্রতি বছরের মতো এবারো রাধারণ উৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আছকির আলী, বিএনপি নেতা এমএ মুকিত, সালাহ উদ্দিন মিঠু, নুরুল মিয়া, জাকির হোসেন, শিক্ষক মোশারফ হোসেন, রাধারমণ পরিষদের জিলু মিয়া, আছকির আলী, রমজান আলী, টুনু মিয়া প্রমূখ।





