কুদরত উল্লাহ মাদ্রাসায় সীরাতুন্নবী মাহফিলে ড. বাবুল: রাসুলের প্রদর্শিত জীবনব্যবস্থার মধ্যেই উম্মাহর শান্তি ও মুক্তি নিহিত
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩০:৩৯ অপরাহ্ন
সমাজসেবী, শিক্ষানুরাগী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, মানবজাতির সর্বাঙ্গীন সাফল্য, শান্তি ও মুক্তির পথ মহানবী হযরত মুহাম্মদ (সা.) প্রদর্শিত জীবনব্যবস্থার মধ্যেই নিহিত। ব্যক্তি, পরিবার ও আদর্শ সমাজ গঠনে মহানবী (সা.)-এর জীবনাদর্শ, সুন্নাহ ও শিক্ষাকে অনুসরণ এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।
তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শিক চেতনায় সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। শিক্ষার্থীদের ইসলামী জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির পথ প্রশস্ত হবে।
তিনি মঙ্গলবার নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা আব্দুল ওয়াহিদ, হাফিজ মাওলানা আব্দুল হালিম, মো. নজরুল ইসলাম, হাফিজ মুজিবুর রহমান, হাফিজ হুসাইন আহমদ, হাফিজ মাহবুবুর রহমান, মাহমুদুর রহমান, হাফিজ আমির উদ্দিন, হাফিজ ফয়সল আহমদ, মো. তোফায়েল আহমদ, মো. মিজানুর রশিদ, হাফিজ আব্দুল হাকিম, হাফিজ মো. মুস্তাফিজুর রহমান, মাওলানা রেদওয়ান আহমদ, মাওলানা আজিজুল করিম, হাফিজ আরিফ আহমদ ও হাফিজ আব্দুর রহিম প্রমুখ।
মাহফিলে মহানবী (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নাতে রাসুলসহ বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি







