জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ফাজিলচিশত এলাকায় সিসিকের অভিযানে জরিমানা: পরিবেশ দূষণ রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান সিসিক প্রশাসকের

প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩১:৪২ অপরাহ্ন

সিলেট নগরীর ফাজিলচিশত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এ সময় সেপটিক ট্যাংক নির্মাণ না করে পাইপের মাধ্যমে টয়লেটের বর্জ্য সরাসরি ছড়ায় ফেলায় ছয় ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সিলেট সিটি করপোরেশন আইন-২০০৯-এর ৯২ ধারায় ছয়জনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে ছড়া ও ড্রেনে কোনো ধরনের বর্জ্য না ফেলা এবং দ্রুত সেপটিক ট্যাংক নির্মাণের অঙ্গীকার করে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযান চলাকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ফাজিলচিশত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি টয়লেটের বর্জ্য ছড়া ও ড্রেনে না ফেলার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরীর ১ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে মালনীছড়া প্রবাহিত হয়েছে। ছড়ার পানি স্বচ্ছ থাকার কথা থাকলেও সেপটিক ট্যাংক না থাকায় অনেক বাসাবাড়ি থেকে পাইপের মাধ্যমে সরাসরি টয়লেটের বর্জ্য ছড়ায় ফেলা হচ্ছে। এমনকি একটি মাদ্রাসার টয়লেটের বর্জ্যও ছড়ায় গিয়ে পড়ছে।
তিনি বলেন, টয়লেটের বর্জ্য সরাসরি ছড়ায় ফেলার কারণে শুধু ওই এলাকার পরিবেশই দূষিত হচ্ছে না, এর প্রভাব পুরো নগরীতে পড়ছে। ছড়ার পানি কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। এতে নগরবাসীর স্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে।
সিসিক প্রশাসক বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত সেপটিক ট্যাংক নির্মাণ করতে হবে এবং ছড়ার সঙ্গে টয়লেটের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। নগরীর পরিবেশ রক্ষায় সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ছড়া, ড্রেন ও জলাশয়ে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবেশ দূষণ রোধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার পাশাপাশি সিটি করপোরেশনের নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা

সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা

লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে

লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে

৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট

৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট

সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০

সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০

সর্বশেষ সংবাদ
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা
লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে
লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে
বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!
বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!
৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট
৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট
সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০
সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০
আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ২৪৮
আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ২৪৮
২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় ফখরুল ইসলাম: সমাজে শান্তি, ন্যায় ও পরিবর্তনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই
২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় ফখরুল ইসলাম: সমাজে শান্তি, ন্যায় ও পরিবর্তনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই
রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
কান্দিগাওয়ে জামায়াতের দাওয়াতি সভায় শাহজাহান আলী: ইসলামের বিজয়ের পূর্বশর্ত সৎ ও যোগ্য নেতৃত্ব
কান্দিগাওয়ে জামায়াতের দাওয়াতি সভায় শাহজাহান আলী: ইসলামের বিজয়ের পূর্বশর্ত সৎ ও যোগ্য নেতৃত্ব
ওসমানীনগরে দুপ্রকের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ওসমানীনগরে দুপ্রকের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক
পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক
ফাজিলচিশত এলাকায় সিসিকের অভিযানে জরিমানা: পরিবেশ দূষণ রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান সিসিক প্রশাসকের
ফাজিলচিশত এলাকায় সিসিকের অভিযানে জরিমানা: পরিবেশ দূষণ রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান সিসিক প্রশাসকের
কুদরত উল্লাহ মাদ্রাসায় সীরাতুন্নবী মাহফিলে ড. বাবুল: রাসুলের প্রদর্শিত জীবনব্যবস্থার মধ্যেই উম্মাহর শান্তি ও মুক্তি নিহিত
কুদরত উল্লাহ মাদ্রাসায় সীরাতুন্নবী মাহফিলে ড. বাবুল: রাসুলের প্রদর্শিত জীবনব্যবস্থার মধ্যেই উম্মাহর শান্তি ও মুক্তি নিহিত
বহুমুখী সংকটে চাপ বাড়ছে জীবনযাত্রায়
বহুমুখী সংকটে চাপ বাড়ছে জীবনযাত্রায়
ঢাকা-সিলেট চারলেন প্রকল্প : ২০২৯ সালের মধ্যভাগে চালুর আশা মন্ত্রীর
ঢাকা-সিলেট চারলেন প্রকল্প : ২০২৯ সালের মধ্যভাগে চালুর আশা মন্ত্রীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top