নগরীতে ৯ হকার আটক
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৪:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগে ৯ হকারকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার বিকেলে কোতোয়ালী মডেল থানা, এয়ারপোর্ট থানা ও দক্ষিণ সুরমা থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হকার উচ্ছেদে অভিযান চালানো হয়। অভিযানকালে জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৯ জন হকারকে আটক করা হয়। এসময় বেশ কিছুসংখ্যক হকারকে উচ্ছেদ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।







