কাতারে কোরআন প্রতিযোগিতায় সিলেটের নাজমুস দ্বিতীয়
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৩:৩৬ অপরাহ্ন
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শেখ জাসিম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন সিলেটের কৃতি হাফেজ নাজমুস সাকিব।
কাতার চ্যারিটির সহযোগিতায় ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আট দেশের ৩০ জন প্রতিযোগী অংশ নেন।
নাজমুস সাকিব সিলেট নগরের কদমতলী এলাকার গোটাটিকরস্থ রহীমিয়া হিফযুল কুরআন একাডেমির শিক্ষার্থী। কাতারের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর সিলেটে পৌঁছানোর কথা রয়েছে।
জানা যায়, প্রথমবারের মতো আয়োজিত এ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ৫ সেপ্টেম্বর শুরু হয়। এতে ২০ দেশের তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন। কয়েক ধাপের বাছাই ও পরীক্ষার পর আট দেশের ৩০ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। প্রতিযোগিতায় সম্পূর্ণ কোরআন হিফজ, শেষ ২০ পারা এবং শেষ ১০ পারাÑএই তিনটি বিভাগ ছিল। প্রতিযোগিতা শেষে মোট ৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি







