বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৬, ৯:১২:৪৮ অপরাহ্ন

শনিবার মাথিউরা ইউনিয়নে দাসউরা বাজার সংলগ্ন এলাকায় ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন এমপি এমরান আহমদ। একইদিন ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এসব পরিদর্শনের উদ্দেশ্য ছিল প্রয়োজনীয় সংস্কার, মেরামত ও নতুন অবকাঠামোগত উন্নয়নের সম্ভাব্যতা যাচাই।
এছাড়া যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এম এ বাতেনের দেশে আগমন উপলক্ষে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দাসউরা বাজার সংলগ্ন স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমরান আহমদ চৌধুরী। এদিন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
কর্মসূচি ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এম এ বাতেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েক আহমদ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ। বিজ্ঞপ্তি






