ইসলামী আন্দোলনের ১৪ নম্বর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৯:৪৩ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেছেন, সমাজ সংস্কার ও মানুষের মুক্তির পাশাপাশি অন্যায়, পাপাচার, কুসংস্কার ও অন্ধকার দূর করে শান্তি ও আলোর পথ দেখাতে দাওয়াতের কোনো বিকল্প নেই। নিয়মিত দাওয়াতি কাজের মাধ্যমে ঈমান ও আমল ঠিক রাখা এবং দ্বীনের ওপর অবিচল থাকা সহজ হয়।
শুক্রবার বিকেল ৩টায় আমজাদ আলী রোডের কালিঘাট জেলা পরিষদ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ১৪ নম্বর ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মো. সাইফুল ইসলামের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগরের জয়েন্ট সেক্রেটারি প্রভাষক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মো. সিদ্দিকুর রহমান এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা শারাফাত উল্লাহ আরফান। এ সময় জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য মো. জাহাঙ্গীর হোসেনকে সভাপতি, মো. সাইফুল ইসলামকে সহসভাপতি এবং মোহাম্মদ গোলাপ আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি






