থ্রি-হুইলার ইজিবাইক-মিশুক শ্রমিক ইউনিয়নের সভা
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩১:১৮ অপরাহ্ন

সিলেট জেলা ব্যাটারিচালিত থ্রি-হুইলার ইজিবাইক-মিশুক শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় শাহজালাল বাজার (দাসপাড়া), শাহপরান, খাদিমনগর, সিলেটের সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আ. কুদ্দুস।
বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের (রেজি. নং- বা.জা.ফে. ৩৮) অন্তর্ভুক্ত এ সংগঠনের ১৭ সদস্যের নতুন পরিচালনা কমিটি গত ১২ জুলাই অনুমোদন দেওয়া হয়। পরিচিতি সভায় সভাপতি কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি আ. কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি আ. আজীজ, সহ-সভাপতি দুলাল আহমেদ শান্ত, সাধারণ সম্পাদক আ. তাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক স্বপন আহমেদ আইনুল, সহ-সাংগঠনিক সম্পাদক ওহাব আলী, দপ্তর সম্পাদক ইমন মিয়া, প্রচার সম্পাদক বাবলু মিয়া, সহ-প্রচার সম্পাদক হাসান মিয়া, কোষাধ্যক্ষ রুকেল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক সানি আলম, ধর্ম সম্পাদক আলামিন আহমেদ, ক্রীড়া সম্পাদক সাহেদ আহমেদ এবং সদস্য হিসেবে মুতলিব মিয়া, নাহিদ মিয়া ও রাজু মিয়া রয়েছেন।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের ওপর আস্থা রাখায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সংগঠনবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, ব্যক্তিগত বৈরিতা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকদের স্বার্থে কাজ করতে হবে। শ্রমিকদের কল্যাণে একতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি






