জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব

প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৬, ৯:০১:০২ অপরাহ্ন

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে ৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত নগরীর স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে এ গণিত উৎসবের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সিলেট মহানগরীর বিভিন্ন স্কুলের প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।

‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’-এ স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের মেধা, মনন, সৃজনশীলতা ও নৈতিক বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ফুলকুঁড়ি আসর। সংগঠনটির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

শাখা পরিচালক জুনাইদ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং শাখা সহকারী পরিচালক ও ৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসবের পরীক্ষা আহ্বায়ক মো. আবুল কাশেম আজাদের আহ্বানে উৎসবের আয়োজন সম্পন্ন হয়। সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠকদের উপস্থিতিতে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরীক্ষা ও অনুষ্ঠান কার্যক্রম পরিদর্শন করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও ফুলকুঁড়ি আসর সিলেট মহানগরীর উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি মুকতাবিস-উন-নূর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার ও সমাজকল্যাণ অনুষদের অধ্যাপক প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন, স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের প্রিন্সিপাল মোহাম্মদ শামছ উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক ও শাখা কিশোর থিয়েটারের উপদেষ্টা আহমদ মাহবুব ফেরদৌসী, ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক তৌহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় সংস্কৃতি সম্পাদক মাহবুব সরকার।

পরিদর্শনকালে অতিথিরা ফুলকুঁড়ি আসরের সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, শিশু-কিশোরদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিশু-কিশোরদের কল্যাণে আরও ব্যাপক ও কার্যকর কর্মসূচি গ্রহণের আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, ৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব শুধু একটি গণিত প্রতিযোগিতা নয়; শিশু-কিশোরদের গণিতভীতি দূর করার পাশাপাশি তাদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা ও মেধার বিকাশ ঘটানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ‘শিক্ষা সেবায় আনন্দ, গড়বো নতুন দিগন্ত’Ñএ প্রত্যয়কে সামনে রেখে ফুলকুঁড়ি আসর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক, সামাজিক ও সেবামূলক কর্মসূচি পালন করছে। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
১৪০ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

১৪০ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

সিলেটে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিলেটে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আগেই বিভ্রান্তি: দালাল-এজেন্সির দাপট

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আগেই বিভ্রান্তি: দালাল-এজেন্সির দাপট

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারে স্বনন সাহিত্য পুরস্কার প্রদান
মৌলভীবাজারে স্বনন সাহিত্য পুরস্কার প্রদান
ইসলামী আন্দোলনের ১৪ নম্বর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী আন্দোলনের ১৪ নম্বর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
জালালাবাদ টিটি কলেজের বিএড ব্যাচের ওরিয়েন্টেশন
জালালাবাদ টিটি কলেজের বিএড ব্যাচের ওরিয়েন্টেশন
বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ উদ্বোধন
বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ উদ্বোধন
১৪০ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া
১৪০ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া
সিলেটে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু
সিলেটে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু
মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আগেই বিভ্রান্তি: দালাল-এজেন্সির দাপট
মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আগেই বিভ্রান্তি: দালাল-এজেন্সির দাপট
সিলেটে ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
সিলেটে ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
সিলেটে শিক্ষা প্রসারে সিলেট ইসলামিক সোসাইটির ভূমিকা প্রশংসনীয় : লিডিং ইউনিভার্সিটির ভিসি
সিলেটে শিক্ষা প্রসারে সিলেট ইসলামিক সোসাইটির ভূমিকা প্রশংসনীয় : লিডিং ইউনিভার্সিটির ভিসি
নগরীর যেসব এলাকায় কালও থাকবে না বিদ্যুৎ
নগরীর যেসব এলাকায় কালও থাকবে না বিদ্যুৎ
সিলেটে ৫ ঘণ্টায় ১৪২ মি.মি. বৃষ্টি
সিলেটে ৫ ঘণ্টায় ১৪২ মি.মি. বৃষ্টি
হবিগঞ্জ-মৌলভীবাজারে বিজিবি’র কোটি টাকার চোরাইপণ্য জব্দ
হবিগঞ্জ-মৌলভীবাজারে বিজিবি’র কোটি টাকার চোরাইপণ্য জব্দ
কুলাউড়ায় পাইপগান ও রাইফেলের গুলি উদ্ধার
কুলাউড়ায় পাইপগান ও রাইফেলের গুলি উদ্ধার
কোম্পানীগঞ্জে বিদেশি মদ-এসকাফসহ আটক ২
কোম্পানীগঞ্জে বিদেশি মদ-এসকাফসহ আটক ২
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top