জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

মৌলভীবাজারে স্বনন সাহিত্য পুরস্কার প্রদান

প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৬, ৯:২২:০০ অপরাহ্ন

সাহিত্যের ছোটকাগজ ‘স্বনন’ প্রবর্তিত ‘স্বনন সাহিত্য পুরস্কার-২০২৬’ পেয়েছেন কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু এবং কবি ও ‘অগ্নিশিখা’র সম্পাদক সুমন বনিক। কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য আকমল হোসেন নিপু এবং লিটল ম্যাগাজিন সম্পাদনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সুমন বনিককে এ পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে দু’দিনব্যাপী স্বনন সাহিত্য উৎসবের প্রথম দিনে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির সচিব কবি জাকির জাফরান। উদ্বোধক ছিলেন কবি ও গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকগবেষক আহমদ সিরাজ, কবি ও কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, কবি-প্রাবন্ধিক অধ্যাপক স্বপন নাথ, কবি-সম্পাদক কামরুল বাহার আরিফ, কবি-সম্পাদক নাহিদ আশরাফী এবং লেখক-গবেষক অপূর্ব শর্মা।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালিতে কবি, লেখক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন স্বনন সম্পাদক কবি সুনীল শৈশব। উদ্বোধনী আলোচনায় বক্তব্য দেন সৈয়দ মুজিবুর রহমান, ডা. অঞ্জন ভৌমিক, ডা. বিনেন্দু ভৌমিক, ডা. ওবায়েদ বাপ্পি, এম এ আহাদ, মজিবুর রহমান রঞ্জু, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট বিশ্বজিৎ ঘোষ ও নুরুল ইসলাম প্রমুখ।

দ্বিতীয় পর্বে ‘সাম্প্রতিক লিটল ম্যাগাজিন আন্দোলন’ শীর্ষক সেমিনারে লিটল ম্যাগাজিন সম্পাদকরা আলোচনায় অংশ নেন। তৃতীয় পর্বে ছিল কবিকণ্ঠে কবিতাপাঠ। চতুর্থ পর্বে ‘সমকালীন সাহিত্য, শিল্পচেতনা ও সিলেটের সাহিত্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন ড. আবুল ফতেহ ফাত্তাহ। সন্ধ্যা ৭টায় পঞ্চম পর্বে স্বননের সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ‘স্বনন সাহিত্য উৎসব-২০২৬’ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি ক্রেস্ট, মানপত্র ও অর্থমূল্যের প্রাইজবন্ড প্রদান করা হয়। এ পর্ব সঞ্চালনা করেন কবি মুজাহিদ আহমদ।

মৌলভীবাজার এর আরও খবর
হবিগঞ্জ-মৌলভীবাজারে বিজিবি’র কোটি টাকার চোরাইপণ্য জব্দ

হবিগঞ্জ-মৌলভীবাজারে বিজিবি’র কোটি টাকার চোরাইপণ্য জব্দ

কুলাউড়ায় পাইপগান ও রাইফেলের গুলি উদ্ধার

কুলাউড়ায় পাইপগান ও রাইফেলের গুলি উদ্ধার

কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে শিবিরের সংবর্ধনা

কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে শিবিরের সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারে স্বনন সাহিত্য পুরস্কার প্রদান
মৌলভীবাজারে স্বনন সাহিত্য পুরস্কার প্রদান
ইসলামী আন্দোলনের ১৪ নম্বর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী আন্দোলনের ১৪ নম্বর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
জালালাবাদ টিটি কলেজের বিএড ব্যাচের ওরিয়েন্টেশন
জালালাবাদ টিটি কলেজের বিএড ব্যাচের ওরিয়েন্টেশন
বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ উদ্বোধন
বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ উদ্বোধন
১৪০ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া
১৪০ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া
সিলেটে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু
সিলেটে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু
মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আগেই বিভ্রান্তি: দালাল-এজেন্সির দাপট
মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আগেই বিভ্রান্তি: দালাল-এজেন্সির দাপট
সিলেটে ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
সিলেটে ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
সিলেটে শিক্ষা প্রসারে সিলেট ইসলামিক সোসাইটির ভূমিকা প্রশংসনীয় : লিডিং ইউনিভার্সিটির ভিসি
সিলেটে শিক্ষা প্রসারে সিলেট ইসলামিক সোসাইটির ভূমিকা প্রশংসনীয় : লিডিং ইউনিভার্সিটির ভিসি
নগরীর যেসব এলাকায় কালও থাকবে না বিদ্যুৎ
নগরীর যেসব এলাকায় কালও থাকবে না বিদ্যুৎ
সিলেটে ৫ ঘণ্টায় ১৪২ মি.মি. বৃষ্টি
সিলেটে ৫ ঘণ্টায় ১৪২ মি.মি. বৃষ্টি
হবিগঞ্জ-মৌলভীবাজারে বিজিবি’র কোটি টাকার চোরাইপণ্য জব্দ
হবিগঞ্জ-মৌলভীবাজারে বিজিবি’র কোটি টাকার চোরাইপণ্য জব্দ
কুলাউড়ায় পাইপগান ও রাইফেলের গুলি উদ্ধার
কুলাউড়ায় পাইপগান ও রাইফেলের গুলি উদ্ধার
কোম্পানীগঞ্জে বিদেশি মদ-এসকাফসহ আটক ২
কোম্পানীগঞ্জে বিদেশি মদ-এসকাফসহ আটক ২
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top