জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা 


প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৯:০৯ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
সভায় এমপি শওকতুল ইসলাম বলেন, বিদ্যুৎ সংকট এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে কাজ করছে এবং দ্রুত এর সুফল পাওয়া যাবে। তিনি কুলাউড়া শহরকে সুন্দর ও যানজটমুক্ত করতে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন ও পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন।
সভায় যানজট নিরসন, যত্রতত্র পার্কিং, শহরে মাদকসেবীদের উৎপাত, চা-বাগানে উঠতি বয়সী তরুণ-তরুণীদের আড্ডা, গরু চুরি ও ছিনতাই প্রতিরোধে বিট পুলিশিং জোরদার, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় বক্তব্য দেন কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, নির্মাল্য মিত্র সুমন প্রমুখ।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শাহজালাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যানসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও সানজিদা আক্তার বলেন, শহরের অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদ, মাদক ও অনৈতিক অবক্ষয় রোধ এবং যানজট নিরসনে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হবে। বিদ্যুৎ সংকট মোকাবিলায় রাত ৮টার মধ্যে শহরের সব দোকানপাট বন্ধ রাখার বিষয়ে মাইকিং করে জানিয়ে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে। তিনি কুলাউড়া শহরকে সুন্দর ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

মৌলভীবাজার এর আরও খবর
জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ

জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ

মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ আটক ৩

মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ আটক ৩

বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা

বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা

কমলগঞ্জে যুবকের আত্মহত্যা

কমলগঞ্জে যুবকের আত্মহত্যা

সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি আসবেন বলে!
রাষ্ট্রপতি আসবেন বলে!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
তৃপ্ত নন আরিফ
তৃপ্ত নন আরিফ
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top