জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

১০১ চুক্তি পর্যালোচনায় ঢাকা, যা বলল ভারত


প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৮:৫৫ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: ঢাকা ও নয়াদিল্লির মধ্যে স্বাক্ষরিত ১০১টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করছে বাংলাদেশ- এমন খবরের প্রতিক্রিয়ায় ভারত বলেছে, নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে তারা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

এদিন সংবাদ সংস্থা এএনআইয়ের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ১০১টি চুক্তি পর্যালোচনার খবর ভারতীয় সংবাদমাধ্যমে এসেছে। তবে এ বিষয়ে ঢাকার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তিনি বলেন, আমরাও এ বিষয়ে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখেছি। তবে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। অবশ্যই, ভারত নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেছিলেন, এসব চুক্তির পর্যালোচনার ফলাফল শিগগিরই জানা যাবে।

এদিকে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়েও কথা বলেছেন রণধীর জয়সওয়াল। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তিটি সই হয়েছিল। এর মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৬ সালের ডিসেম্বরে।

চুক্তির নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা কোন পর্যায়ে রয়েছে- এ বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, পানি-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশন (জেআরসি) রয়েছে। পানি নিয়ে কারিগরি পর্যায়ের বৈঠকও অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম 

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম 

বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের

ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের

সর্বশেষ সংবাদ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 
চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 
জয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
জয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top