জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা

প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সারাদেশের ন্যায় সিলেটেও ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হয়েছে। গত ২২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী নতুন ভাড়া কার্যকর হলেও সিলেটে কার্যকর হয়েছে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকে। এদিকে বাসভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে, বিভিন্ন রুটে নতুন বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে যাত্রীদের সঙ্গে চালক-হেলপারদের বাকবিতণ্ডাও হচ্ছে। বিআরটিএর পুনর্র্নিধারিত হার অনুযায়ী দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিলেট সার্কেল থেকে পুনর্র্নিধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন হার অনুযায়ী, আগে দূরপাল্লার বাসের প্রতি কিলোমিটার ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। এখন তা বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। তবে গ্যাস, অকটেন ও পেট্রোলচালিত যানবাহনের ভাড়া বাড়ানো হয়নি। এসব যানবাহনে আগের নির্ধারিত ভাড়াই বহাল রয়েছে।

জানা গেছে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত ২বার জ¦ালানী তেলের দাম বাড়লেও আন্তঃজেলা রুটে বাস-ভাড়া বাড়েনি। শুধুমাত্র দুরপাল্লায় ভাড়া বেড়েছিল। এক সাথে কিলোমিটার প্রতি ভাড়া সমন্বয়ের কারণে বাস-ভাড়া তুলনামুলক বেশী বৃদ্ধি পেয়েছে। এতে যাত্রীসাধারণের মাঝেও বেশী ক্ষোভ বিরাজ করছে। বাস মালিক কর্তৃপক্ষের দাবী কিছুদিন গেলে বিষয়টি স্বাভাবিক হয়ে যাবে।

বিআরটিএর সিলেট সার্কেলের তালিকা অনুযায়ী, সিলেট-সুনামগঞ্জ রুটের ৫৯ কিলোমিটার দূরত্বে ৪০ আসনের বাসে জনপ্রতি ভাড়া ১৪২ টাকা থেকে ১০ টাকা বাড়িয়ে ১৫০ টাকা এবং ৫১ আসনের বাসে ১৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। সিলেট-জকিগঞ্জ (বারইগ্রাম-সুতারকান্দি) ৮৯ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে জনপ্রতি ভাড়া ২১৪ টাকা এবং ৫১ আসনের বাসে ২৭৩ টাকা। সিলেট-ছাতক ২৯ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা।

টোলযুক্ত রুটগুলোতে টোলের অর্থ যুক্ত করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিলেট-দিরাই ৭৫ কিলোমিটার রুটে ৩৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ভাড়া ২১৫ টাকা এবং ৫১ আসনের বাসে ২৬৫ টাকা। সিলেট-কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ ৬১ কিলোমিটার রুটে ৬৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ১৪৬ টাকা এবং ৫১ আসনের বাসে ১৮৬ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সিলেট-শেরপুর ৩৭ কিলোমিটার রুটে ৩৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ৮৯ টাকা ও ৫১ আসনের বাসে ১১৩ টাকা এবং সিলেট-বিশ্বনাথ-রামপাশা ২৪ কিলোমিটার রুটে ৬ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ৫৮ টাকা ও ৫১ আসনের বাসে ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য দূরপাল্লার রুটের মধ্যে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার ৮৩ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ১৯৯ টাকা ও ৫১ আসনের বাসে ২৫৪ টাকা, সিলেট-জাফলং-তামাবিল ৫৮ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ১৩৯ টাকা ২০ পয়সা ও ৫১ আসনের বাসে ১৭৭ টাকা এবং সিলেট-গোয়াইনঘাট (ভায়া সালুটিকর) ৩৮ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ৯১ টাকা ও ৫১ আসনের বাসে ১১৬ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সিলেট-মৌলভীবাজার (ফেঞ্চুগঞ্জ ও মুন্সিবাজার) ৬৩ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ১৫১ টাকা ও ৫১ আসনের বাসে ১৯৩ টাকা এবং সিলেট-চন্দরপুর ২৭ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ৬৫ টাকা ও ৫১ আসনের বাসে ৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন ভাড়া কার্যকর হওয়ার পর বিভিন্ন রুটে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডার ঘটনা ঘটছে। যাত্রীদের অভিযোগ, ভাড়া বৃদ্ধির বিষয়টি হঠাৎ কার্যকর হওয়ায় অনেকেই নতুন হার সম্পর্কে জানেন না। ফলে বাসে ওঠার পর ভাড়া নিয়ে চালক-হেলপারের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগও উঠছে।

এ ব্যাপারে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর রাজন বলেন, বাসগুলোকে সরকারের নির্ধারিত হারেই যাত্রীসেবা দিতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। প্রতিটি বাসের দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভাড়া বাড়ানোর পর বাসের চালক-হেলপার ও যাত্রীদের মধ্যে কিছুটা ঝামেলা হয়। তবে কয়েকদিন গেলে এ সমস্যার সমাধান হয়ে যায়।

প্রচ্ছদ এর আরও খবর
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার

ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার

তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়

তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়

মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক

মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক

সর্বশেষ সংবাদ
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
জৈন্তার জঙ্গলে বিদেশি বন্দুকসহ পুলিশের লুট হওয়া গুলি উদ্ধার
জৈন্তার জঙ্গলে বিদেশি বন্দুকসহ পুলিশের লুট হওয়া গুলি উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top