জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৪:১৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে এটিই ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁর যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের মহাসচিব ও শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকসহ সফরের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন জানান রাষ্ট্রপতি। ভাষণটিকে তিনি ‘দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক’ হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, ওই ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থানও সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
রাষ্ট্রপতি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত ও সুদৃঢ় করার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ ছাড়া দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ ও শক্তিশালী করার ক্ষেত্রেও সফরটি তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে তাঁরা জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বঙ্গভবনে সাক্ষাৎ করতে আসায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

প্রচ্ছদ এর আরও খবর
জাপানে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ

জাপানে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ

২৮ দিনে ৩১ হাজার ১৩১ কোটি টাকার প্রবাসী আয়

২৮ দিনে ৩১ হাজার ১৩১ কোটি টাকার প্রবাসী আয়

চীনা রাষ্ট্রদূতের প্রতি ‘কৃতজ্ঞতা’ জামায়াতের

চীনা রাষ্ট্রদূতের প্রতি ‘কৃতজ্ঞতা’ জামায়াতের

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক
ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির
জাপানে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ
জাপানে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ
২৮ দিনে ৩১ হাজার ১৩১ কোটি টাকার প্রবাসী আয়
২৮ দিনে ৩১ হাজার ১৩১ কোটি টাকার প্রবাসী আয়
চীনা রাষ্ট্রদূতের প্রতি ‘কৃতজ্ঞতা’ জামায়াতের
চীনা রাষ্ট্রদূতের প্রতি ‘কৃতজ্ঞতা’ জামায়াতের
সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ
সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার
সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং
সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top