জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত

প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৮:৪৯ অপরাহ্ন

বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে সিলেটে মাউন্ট এডোরা হসপিটালে ‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হসপিটাল কর্তৃপক্ষের উদ্যোগে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হসপিটালের আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, পরিচালক অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামানসহ চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
র‌্যালি শেষে মাউন্ট এডোরা হসপিটাল আখালিয়ার ৭ম তলার কনফারেন্স হলে বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হসপিটালের করোনারি কেয়ার ইউনিটের ইনচার্জ ডা. রায়হান আহমদের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী পরিচালক ডা. আবু জাওয়াদ মো. আহসানউল্লাহ।
আলোচনা সভায় কার্ডিওলজি বিভাগের চিফ কনসালটেন্ট ও ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান হৃদরোগ প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমানে হৃদরোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। নিয়মিত শারীরিক পরিশ্রম, সুষম খাদ্য গ্রহণ, ধূমপান ও তামাকজাত পণ্য বর্জন, পর্যাপ্ত ঘুম, ফাস্টফুড পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
অনুষ্ঠানে হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আলোচনা সভায় সভাপতির সমাপনী বক্তব্যে হসপিটালের চিফ অপারেটিং অফিসার ডা. তানভীরুজ্জামান হৃদরোগ প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বছরে অন্তত একবার কার্ডিয়াক হেলথ চেকআপ করার পরামর্শ দেন। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন

দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের

হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক

হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক
ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির
জাপানে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ
জাপানে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ
২৮ দিনে ৩১ হাজার ১৩১ কোটি টাকার প্রবাসী আয়
২৮ দিনে ৩১ হাজার ১৩১ কোটি টাকার প্রবাসী আয়
চীনা রাষ্ট্রদূতের প্রতি ‘কৃতজ্ঞতা’ জামায়াতের
চীনা রাষ্ট্রদূতের প্রতি ‘কৃতজ্ঞতা’ জামায়াতের
সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ
সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার
সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং
সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top