জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স: আইনশৃঙ্খলা বাহিনীকে ‘গ্রিন সিগন্যাল’


প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৬, ৮:৫২:০০ অপরাহ্ন

আওয়ামী নাশকতার নতুন কৌশল ফাঁস, মাঠে ৪ বাহিনী 

জালালাবাদ রিপোর্ট: বেশ কিছুদিন ধরে দেশে চাঁদাবাজি, দখলদারিসহ ˆনরাজ্যকর কর্মকান্ড বেশ বৃদ্ধি পেয়েছে| অবশেষে বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছে সরকারও| সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আরও বেশি সক্রিয় হয়ে উঠছে| পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতোমধ্যে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে|
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার পর সম্ভাব্য হামলার ধরন ও লক্ষ্যস্থল নিয়ে তথ্য পাওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী| এর পরিপ্রেক্ষিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রবেশমুখ ও স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে| একই সঙ্গে দেশের বিভাগ ও জেলাগুলোতেও বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা|
নাশকতা প্রতিরোধে একযোগে কাজ করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)| বিভিন্ন এলাকায় বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট| কোনো কোনো এলাকায় ড্রোনের মাধ্যমেও নজরদারি বাড়ানো হয়েছে|
গোয়েন্দা তথ্য বলছে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা প্রথমে ককটেল নিক্ষেপের মাধ্যমে তৎপরতা শুরু করে পরে বাসে আগুন দিচ্ছে| মেট্রোরেলসহ দেশের বিভিন্ন কেপিআইভুক্ত (কী পারফরম্যান্স ইন্ডিকেটর) প্রতিষ্ঠানও তাদের সম্ভাব্য লক্ষ্য হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে এসব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর|
রেলপথ ও স্টেশনগুলোর নিরাপত্তাও বাড়ানো হয়েছে| রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি (ইনচার্জ) ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, রেলস্টেশনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর সারা দেশে রেলপথ ও স্টেশনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে|
সংরক্ষিত আসনের সংসদ-সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগে বাধ্য করার মধ্য দিয়ে সরকার ও দলে এক ধরনের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান| তার এই সিদ্ধান্তে স্পষ্ট হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ¯^স্তি ফিরিয়ে আনতে তিনি কঠোর|
বিএনপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অপকর্মকারীদের স্থান হবে শুধু কারাগারে| শুদ্ধি অভিযানের অংশ হিসাবে সংসদ-সদস্য মিষ্টিকে পদত্যাগ করানো হয়েছে| তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে| বিভিন্ন অভিযোগের কারণে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর উত্তরের কমিটি| ওই কমিটির কয়েকজন নেতার বিরুদ্ধে মিরপুরের রাড্ডা ক্লিনিক এবং ইসিবি চত্বরে হামলার ঘটনায় কিছু কর্মী পাঠিয়ে মদদ দেওয়ার অভিযোগ আছে|
বিএনপির বিভিন্ন সূত্রে খবর নিয়ে জানা গেছে, উত্তরের কমিটি বিলুপ্ত এবং মিষ্টির ঘটনার পর দলটির বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নেতারা অনেকটাই চুপসে গেছেন| চাঁদাবাজ হিসাবে পরিচিতদের মধ্যে ঢুকে গেছে এক ধরনের ভয়|
এদিকে, আন্ডারওয়ার্ল্ডের সক্রিয় গ্যাং ও অপরাধ চক্রগুলোর ওপর নজরদারি বাড়াতে গোয়েন্দা সংস্থাগুলোকে সক্রিয় করা হয়েছে| তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে ইতোমধ্যে বিশেষ টিম কাজ শুরু করেছে|
¯^রাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দল কিংবা সরকারে পদ-পদবি রক্ষা করা সম্ভব হবে না| পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের কঠোর পদক্ষেপে পুলিশ প্রশাসনে ¯^স্তি এসেছে| পুলিশ সদস্যদের মধ্যে এই বিশ্বাস শুরু হয়েছে যে, রাজনৈতিক কারণে অপকর্মকারীদের আর প্রশ্রয় দেওয়া হবে না| এই ধারা অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা বাহিনী আরও ¯^াধীনভাবে কাজ করার সুযোগ পাবে|
দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর বার্তা তাদের কাজের গতি ও সাহস বাড়িয়ে দিয়েছে| এখন কোনো রাজনৈতিক প্রভাবের তোয়াক্কা না করে অপরাধীদের গ্রেফতার করা সহজ হবে|
স্পেশাল অ্যাকশন ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী, চাঁদাবাজ ও অস্ত্রধারীদের আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে| জনগণের মনে ¯^স্তি ফিরিয়ে আনতে এসআরবির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে|

জাতীয় এর আরও খবর
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী 

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী 

হাম-ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

হাম-ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

৫ কোম্পানির হাতে জিম্মি এলপিজি

৫ কোম্পানির হাতে জিম্মি এলপিজি

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও চেষ্টা

সর্বশেষ সংবাদ
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী 
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী 
হাম-ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
হাম-ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
সাবেক পরিচালক এম এ হাসনাত চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ
সাবেক পরিচালক এম এ হাসনাত চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ
কুয়ালালামপুরের মেলায় তুলে ধরা হচ্ছে পর্যটন, শিল্প-সংস্কৃতি ও প্রযুক্তি সম্ভাবনা
কুয়ালালামপুরের মেলায় তুলে ধরা হচ্ছে পর্যটন, শিল্প-সংস্কৃতি ও প্রযুক্তি সম্ভাবনা
ছাতকের আনুজানী গ্রামের বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন
ছাতকের আনুজানী গ্রামের বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন
বড়লেখায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বড়লেখায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার
কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকে’র সংবর্ধনা
কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকে’র সংবর্ধনা
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা
’সম্মিলিত প্রচেষ্টায় মহালয়ার তিনদিনব্যাপী উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে’
’সম্মিলিত প্রচেষ্টায় মহালয়ার তিনদিনব্যাপী উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে’
সংস্কৃতি আমাদের অর্থনীতির সঙ্গেও জড়িত : হবিগঞ্জে সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি আমাদের অর্থনীতির সঙ্গেও জড়িত : হবিগঞ্জে সংস্কৃতি প্রতিমন্ত্রী
দুর্গাপূজায় বেড়েছে মন্ডপ : নিরাপত্তায় মনিটরিং সেল
দুর্গাপূজায় বেড়েছে মন্ডপ : নিরাপত্তায় মনিটরিং সেল
কাজি নাহিদ প্রীতি একক ক্যারম প্রতিযোগিতার উদ্বোধন
কাজি নাহিদ প্রীতি একক ক্যারম প্রতিযোগিতার উদ্বোধন
পার্কভিউ হাসপাতালে কর্মচারীদের আন্দোলন, মারধরের অভিযোগ
পার্কভিউ হাসপাতালে কর্মচারীদের আন্দোলন, মারধরের অভিযোগ
জৈন্তায় জামায়াতের সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত
জৈন্তায় জামায়াতের সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত
মহানগর বিএনপির সভাপতির সাথে ক্রীড়া সংস্থার সদস্য সচিবদের সাক্ষাৎ
মহানগর বিএনপির সভাপতির সাথে ক্রীড়া সংস্থার সদস্য সচিবদের সাক্ষাৎ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top