জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

ডেঙ্গুতে মৃত্যু দাঁড়ালো ৪০০ জনে


প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৬, ৭:১৭:৩০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। এর মধ্যে শুধু অক্টোবরের ২৭ দিনেই মারা গেছেন ১৫৫ জন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৮৯৯ জন ঢাকা বিভাগের। এ ছাড়া খুলনা বিভাগে ২৫০ জন, চট্টগ্রাম বিভাগে ২৪১ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, বরিশাল বিভাগে ২১৭ জন, রংপুর বিভাগে ১১২ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন এবং সিলেট বিভাগে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের প্রথম পাঁচ মাসে ডেঙ্গুতে মৃত্যু ছিল তুলনামূলক কম। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে মারা যান একজন। জুনে মৃত্যু বেড়ে দাঁড়ায় ১৩ জনে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরে প্রাণহানি আরও বেড়ে দাঁড়ায় ১৪৮ জনে। আর অক্টোবরের ২৭ দিনেই মারা গেছেন ১৫৫ জন।
মাসভিত্তিক হিসাবে দেখা যায়, চলতি বছরের মোট মৃত্যুর বড় অংশ ঘটেছে সেপ্টেম্বর ও অক্টোবরে। এই দুই মাসে মারা গেছেন ৩০৩ জন, যা চলতি বছরের মোট মৃত্যুর ৭৫ শতাংশের বেশি। বছরের প্রথম আট মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৯৭ জনের। অর্থাৎ, বছরের প্রথম আট মাসের তুলনায় শেষ দুই মাসে প্রাণহানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অক্টোবরে ২৭ দিনেই মৃত্যুর সংখ্যা আগের মাসের পুরো সময়ের মৃত্যুকে ছাড়িয়ে গেছে।
একদিনে সর্বোচ্চ মৃত্যু : এক দিনে মৃত্যুর সংখ্যাতেও নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে ১১ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ১০ জন করে মারা যান। ফলে চলতি বছরে এক দিনে ডেঙ্গুতে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা আরও বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ৪১৫ জন।
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়ানোর পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে। বিশেষ করে সেপ্টেম্বর ও অক্টোবরে মৃত্যুর দ্রুত বৃদ্ধি এবং প্রতিদিন বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য ডেঙ্গুর প্রকোপের চিত্র তুলে ধরছে।
মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মুহাম্মদ নূরুল ইসলাম বলেন, প্রতিবছরই মানুষ ডেঙ্গু ভাইরাসের নতুন ধরনে আক্রান্ত হচ্ছেন। শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতির পেছনে দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি একটি সম্ভাব্য কারণ হতে পারে। তিনি বলেন, ডেঙ্গু শনাক্ত হওয়ার পরই কেবল নয়, রোগটির উপসর্গ দেখা দিলেও গুরুত্ব দিতে হবে। আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখার পাশাপাশি জ্বর হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো জরুরি।

জাতীয় এর আরও খবর
তালিকাভুক্ত চাঁদাবাজদের নিয়ে আইনি জটিলতায় পুলিশ

তালিকাভুক্ত চাঁদাবাজদের নিয়ে আইনি জটিলতায় পুলিশ

লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ১৭১ জন বাংলাদেশি

লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ১৭১ জন বাংলাদেশি

আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী

আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী

জাপান থেকে টহল জাহাজ পাচ্ছে কোস্টগার্ড

জাপান থেকে টহল জাহাজ পাচ্ছে কোস্টগার্ড

সর্বশেষ সংবাদ
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ 
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ 
সীমান্তে ১৯ বিজিবির ৩৪ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ৩৪ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে ডেঙ্গু আক্রান্ত ৮০০ ছাড়ালো
সিলেটে ডেঙ্গু আক্রান্ত ৮০০ ছাড়ালো
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০০
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০০
৩৫ বছর পেরোলে আইনজীবী তালিকাভুক্ত হওয়া যাবে না
৩৫ বছর পেরোলে আইনজীবী তালিকাভুক্ত হওয়া যাবে না
জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ
জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ
৫ বছরে সামুদ্রিক মাছ আহরণ কমেছে ১৬.৫৭%
৫ বছরে সামুদ্রিক মাছ আহরণ কমেছে ১৬.৫৭%
নতুন বেতন কাঠামোয় জটিলতা
নতুন বেতন কাঠামোয় জটিলতা
বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%
বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%
তালিকাভুক্ত চাঁদাবাজদের নিয়ে আইনি জটিলতায় পুলিশ
তালিকাভুক্ত চাঁদাবাজদের নিয়ে আইনি জটিলতায় পুলিশ
লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ১৭১ জন বাংলাদেশি
লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ১৭১ জন বাংলাদেশি
আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী
আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী
জাপান থেকে টহল জাহাজ পাচ্ছে কোস্টগার্ড
জাপান থেকে টহল জাহাজ পাচ্ছে কোস্টগার্ড
৭ নভেম্বর ব্যাংক বন্ধ
৭ নভেম্বর ব্যাংক বন্ধ
ভারতের ৫০ কিলো ভেতরে চীনা সেনা
ভারতের ৫০ কিলো ভেতরে চীনা সেনা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top