জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ৮৪৬


প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৮:৪১:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে থামছেনা ডেঙ্গুর প্রকোপ। আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এনিয়ে এবছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৬ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২ জন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ১১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২, মাধবুপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ১, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি ৬২ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৮, নর্থ ইস্ট মেডিকেলে ৪, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৮৪৬ জনের মধ্যে হবিগঞ্জে ৩৫৮, সুনামগঞ্জে ১৯৩, সিলেটে ১৮৭ এবং মৌলভীবাজারে ৭৮ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ৩০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত ২৫ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা ৪ বছর বয়সী ফারদিন আহমদ। এর আগে গত ১৮ অক্টোবর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাস (৫২) মারা যান। এর আগে গত ১৬ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছলিমা বেগম (৬০), ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) ও ২ আগস্ট সিলেট ওসমানী মেডিকেলে আফিয়া খানম (৫৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
আগের ২৪ ঘণ্টায় সিলেটে ডেঙ্গুতে কোন মৃত্যু না হলেও ২৮ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে বায়রার অনুমোদন

রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে বায়রার অনুমোদন

কিডনী হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান

কিডনী হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান

সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত
বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুক্তরাজ্যে সভা
বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুক্তরাজ্যে সভা
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে বায়রার অনুমোদন
রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে বায়রার অনুমোদন
কিডনী হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান
কিডনী হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মশাল মিছিল
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মশাল মিছিল
লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার
লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার
সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
প্রতিষ্ঠাবার্ষিকীতে ওসমানীনগরে যুবদলের র‌্যালি ও সমাবেশ
প্রতিষ্ঠাবার্ষিকীতে ওসমানীনগরে যুবদলের র‌্যালি ও সমাবেশ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর নির্যাতনের বিচার দাবি গণদাবী ফোরামের
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর নির্যাতনের বিচার দাবি গণদাবী ফোরামের
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সিউক’র সংবর্ধনা
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সিউক’র সংবর্ধনা
ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কোকো স্মৃতি ফুটবলে পুরস্কারদাতা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখার সম্পাদক !
কোকো স্মৃতি ফুটবলে পুরস্কারদাতা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখার সম্পাদক !
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ : প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ : প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক
ভোজ্যতেল পরিমানে কম দেয়ায় লক্ষাধিক টাকা জরিমানা
ভোজ্যতেল পরিমানে কম দেয়ায় লক্ষাধিক টাকা জরিমানা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top