জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

সিলেটে বাংলাদেশ-ওয়েস্টইন্ডিজ টেস্ট বৃহস্পতিবার


প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৬, ৭:০৪:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে বাংলাদেশ-ওয়েস্টইন্ডিজ দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর)। সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। মিরপুরে প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ফলে সিরিজ হার এড়াতে সিলেটে জয় প্রয়োজন বাংলাদেশের।
মিরপুরে স্পিনসহায়ক উইকেটেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। এবার সিরিজ বাঁচানোর লড়াই সিলেটে। তবে দ্বিতীয় টেস্ট শুরুর আগেও আলোচনায় উইকেটের চরিত্র। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে এখন ঘাসের উপস্থিতি থাকলেও ম্যাচের দিন সেটি কেমন থাকবে, তা নিয়ে আগাম কোনো ধারণা দিতে চান না অমিত হাসান।
মিরপুর টেস্টে উইকেটের আচরণ নিয়ে বেশ আলোচনা হয়েছিল। ম্যাচের আগে উইকেটে ঘাস থাকলেও শেষ পর্যন্ত স্পিনাররাই বেশি সুবিধা পেয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ জানিয়েছিলেন, ম্যাচের আগে উইকেটের ঘাস কেটে ফেলা হয়েছিল।
সিলেটেও আপাতত উইকেটে ঘাস দেখা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত সেটি কেমন থাকবে, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না অমিত। জাতীয় ক্রিকেট লিগে নিয়মিত সিলেটের হয়ে খেলা এই ব্যাটসম্যানের মতে, ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ম্যাচের উইকেট এক রকম হয় না। মঙ্গলবার অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। জাতীয় ক্রিকেট লিগে নিয়মিত সিলেটের হয়ে খেলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক ম্যাচের উইকেটের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের উইকেটের তুলনা করতে বলা হয় তাকে।
জবাবে অমিত বলেন, এটা আসলে নির্ভর করে। জাতীয় লিগের ম্যাচে উইকেট এক রকম থাকে, আন্তর্জাতিক ম্যাচে আবার ভিন্ন রকম হয়। তাই উইকেট কীভাবে তৈরি করা হচ্ছে, তার ওপরই নির্ভর করছে। সিলেটের উইকেট এখন কেমন মনে হচ্ছে, এমন প্রশ্নের জবাবেও সতর্ক অমিত, ‘এখন পর্যন্ত তো ঘাসযুক্ত উইকেট। দেখা যাক, আরও এক-দুই দিন গেলে কী হয়।’
অমিতের এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে, ম্যাচ শুরুর আগে উইকেটের চূড়ান্ত চরিত্র নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চান না তিনি। শেষ মুহূর্তে উইকেটের প্রস্তুতি কেমন হয়, সেটিই দেখতে চান। এদিকে সিলেট টেস্টের দলে ফেরার সুযোগ এসেছে অমিতের সামনে। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্ট খেলার পর দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এবার মুমিনুল হকের অনুপস্থিতিতে আবার ডাক পেয়েছেন জাতীয় দলে। জাতীয় ক্রিকেট লিগে সাম্প্রতিক পারফরম্যান্সও তাঁর পক্ষে কথা বলেছে। চলতি মৌসুমে ৯৪ রানের একটি ইনিংসের পাশাপাশি অপরাজিত ২০১ রান করেছেন তিনি।
মিরপুর টেস্টের তৃতীয় দিনে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছিলেন মুমিনুল। পরে কনকাশন বদলি হিসেবে তার জায়গায় খেলেন জাকের আলী। কনকাশন প্রটোকলের কারণে সিলেট টেস্টেও খেলতে পারবেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে জাতীয় দলে ফিরে নিজের ব্যাটিংয়ের ধরন বদলাতে চান না অমিত। মুমিনুলের অনুপস্থিতিতে তিন নম্বরে ব্যাটিং করতে হতে পারে তাকে। সেটি তার স্বাভাবিক ব্যাটিং পজিশন না হলেও সুযোগ পেলে প্রথম শ্রেণির ক্রিকেটের অভিজ্ঞতাই কাজে লাগাতে চান।
অমিত বলেন, মুমিনুল ভাই দুর্ভাগ্যজনকভাবে কনকাশনের কারণে বাইরে আছেন। আমি যদি সুযোগ পাই, প্রথম শ্রেণির ক্রিকেটে যেভাবে খেলি, সেভাবেই খেলার চেষ্টা করব। নিজের প্রক্রিয়া ধরে রাখতে চাই। সিলেটের মাঠ অমিতের পরিচিত হলেও আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ যে আলাদা, সেটি ভালোভাবেই জানেন তিনি। তাই মাঠের চেনা পরিবেশ কিংবা জাতীয় লিগের সাফল্যের ওপর নির্ভর না করে নিজের স্বাভাবিক ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান এই তরুণ।
তবে অমিত একাদশে সুযোগ পাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। একইভাবে অনিশ্চয়তা রয়েছে সিলেটের উইকেটের চরিত্র নিয়েও। মিরপুরে ব্যর্থতার পর এবার সিলেটে কেমন উইকেট তৈরি করে বাংলাদেশ, সেটিই দেখার। আপাতত অমিতের মতো অপেক্ষা করতে হবে আরও একদিন।

প্রথম পাতা এর আরও খবর
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০

সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০

সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত

ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি

ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি

কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার

কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার

সর্বশেষ সংবাদ
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৫
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৫
হবিগঞ্জে ৫৫ বিজিবির কোটি টাকার চোরাইপণ্য জব্দ
হবিগঞ্জে ৫৫ বিজিবির কোটি টাকার চোরাইপণ্য জব্দ
অতিরিক্তের ভারে ন্যুব্জ আজমিরীগঞ্জ
অতিরিক্তের ভারে ন্যুব্জ আজমিরীগঞ্জ
পুলিশের ৭ ঊর্ধ্বতন পদে রদবদল
পুলিশের ৭ ঊর্ধ্বতন পদে রদবদল
`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’
`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’
কর্মক্ষম মানুষকে কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ : বিশ্বব্যাংক
কর্মক্ষম মানুষকে কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ : বিশ্বব্যাংক
ইতালিতে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
ইতালিতে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
পেছাচ্ছে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা
পেছাচ্ছে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top