জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’


প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৬, ৭:২৮:৩৬ অপরাহ্ন

বিএসপিএ’র সাথে রেজাউল করিম নাচনের মতবিনিময় 

স্পোর্টস ডেস্ক : সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে আরও গতিশীল ও ক্রীড়াবান্ধব করে তুলতে ক্রীড়া সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন সংস্থার নবনিযুক্ত সদস্য সচিব রেজাউল করিম নাচন।
মঙ্গলবার জেলা স্টেডিয়ামের হলরুমে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সিলেট শাখার  সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, ক্রীড়া সাংবাদিকরা হলেন ক্রীড়াঙ্গনের চোখ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু থেকে শুরু করে এ অঞ্চলের ক্রীড়াঙ্গনের সব অর্জনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ক্রীড়া সাংবাদিকরা এবং বিএসপিএ। ভবিষ্যতেও বিএসপিএ এমন ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ক্রীড়া সাংবাদিকরা নতুন সদস্য সচিবকে অভিনন্দন জানান এবং সিলেটের ক্রীড়া উন্নয়নের নানা দিক তুলে ধরেন। একই সাথে সাংবাদিকরা দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন। তারা বলেন, সঠিক তথ্যের অভাব, মাঠে কাজের অনুকূল পরিবেশের ঘাটতি এবং নিয়মিত খেলা না হওয়ার কারণে সিলেটের ক্রীড়া সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।
সদস্য সচিব সাংবাদিকদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সাংবাদিক ও ক্রীড়া সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের ক্রীড়াঙ্গন আবার প্রাণবন্ত হয়ে উঠবে।
মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ বদরুদ্দোজা বদর, জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন, বিএসপিএ সিলেটের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মঞ্জুর আহমদ, সাধারণ সম্পাদক ও দৈনিক জালালাবাবাদ এর যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, এখন টিভির ব্যুরো প্রধান গুলজার আহমদ, এসএনপি স্পোর্টসের নির্বাহী সম্পাদক কাইয়ুম আল রনি, বিএসপিএ যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আফজাল, নির্বাহী সদস্য মিজানুর রহমান, ক্রীড়া সাংবাদিক শাহিন আহমদ, ক্রীড়া লেখক মাশরুর রাসেল, ক্রীড়া লেখক ও স্কোরার তানজিল শাহরিয়ার, সিলেট ভিউ’র স্পোর্টস রিপোর্টার আশিক উদ্দিন এবং ক্রীড়া লেখক ও ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুর প্রমুখ।

খেলাধুলা এর আরও খবর
গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

সর্বশেষ সংবাদ
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৫
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৫
হবিগঞ্জে ৫৫ বিজিবির কোটি টাকার চোরাইপণ্য জব্দ
হবিগঞ্জে ৫৫ বিজিবির কোটি টাকার চোরাইপণ্য জব্দ
অতিরিক্তের ভারে ন্যুব্জ আজমিরীগঞ্জ
অতিরিক্তের ভারে ন্যুব্জ আজমিরীগঞ্জ
পুলিশের ৭ ঊর্ধ্বতন পদে রদবদল
পুলিশের ৭ ঊর্ধ্বতন পদে রদবদল
`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’
`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’
কর্মক্ষম মানুষকে কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ : বিশ্বব্যাংক
কর্মক্ষম মানুষকে কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ : বিশ্বব্যাংক
ইতালিতে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
ইতালিতে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
পেছাচ্ছে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা
পেছাচ্ছে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top