জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান


প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৮:৩১:১৪ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : গাজায় ইসরায়েলি হামলায় সামাজিক মাধ্যমে ভেসে আসে হাহাকারের ছবি। শিশু থেকে বৃদ্ধ—কেউই রক্ষা পাচ্ছেন না। নিয়মিতই শোনা যায় প্রাণহানির খবর। এমন অবস্থায় গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার বেশি তহবিল গঠন করেছেন হামজা চৌধুরীরা।
নুজুম স্পোর্টসের সঙ্গে যৌথভাবে আয়োজিত এক দাতব্য অনুষ্ঠান থেকে দেড় কোটি টাকার বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন হামজা। গাজার শিশুদের চিকিৎসার জন্য পুরো অর্থ খরচ করা হবে বলে সামাজিক মাধ্যমে গত রাতে দেওয়া এক বার্তায় বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার উল্লেখ করেন। ইনস্টাগ্রাম পোস্টের শুরুটা এভাবে করেছেন হামজা, আলহামদুলিল্লাহ। গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি। বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ৬৫ লাখ টাকা।
ফিলিস্তিনি শিশুদের জন্য ১ কোটি ৬৫ লাখ টাকা তহবিল সংগ্রহ করায় ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হামজা। নিলামে হামজার লেস্টারের হয়ে এফএ কাপজয়ী জার্সি ৭ হাজার পাউন্ড এবং কমিউনিটি শিল্ডজয়ী পদক বিক্রি হয় ৩ হাজার পাউন্ডে। টিকিট বিক্রি ও নিলামের পুরো অর্থ ‘চিলড্রেন নট নাম্বারস’ সংস্থাকে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, সংগৃহীত এই তহবিল চিলড্রেন নট নাম্বারসের কাজে ব্যয় করা হবে। তারা গাজার শিশুদের জীবন রক্ষাকারী জরুরি সহায়তা দিচ্ছে। এই অর্থ অনেক শিশুর চিকিৎসার জন্য বিদেশ বা নিরাপদ স্থানে যাওয়ার একমাত্র আশা। যাদের অত্যন্ত প্রয়োজন, তাদের জন্য ব্যয় করা হবে।
রোববার টাওয়ার হ্যামলেটস টাউন হলে নুজুম স্পোর্টসের আয়োজনে একটি দাতব্য অনুষ্ঠান হয়েছে। হামজা ছিলেন সেই অনুষ্ঠানের মধ্যমণি। এই নুজুম স্পোর্টস ২০২০ সালে প্রতিষ্ঠিত এক সংস্থা। ২০২৫ সালের মার্চ থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ১৩ ম্যাচে ৪ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন এক গোলে। তবে সাফে বাংলাদেশের প্রথম ম্যাচে হামজা খেলতে পারবেন না। ৫ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। সব ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

খেলাধুলা এর আরও খবর
মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন

দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন

সর্বশেষ সংবাদ
চায়ের জনপদে শীতের বার্তা
চায়ের জনপদে শীতের বার্তা
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত
বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুক্তরাজ্যে সভা
বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুক্তরাজ্যে সভা
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে বায়রার অনুমোদন
রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে বায়রার অনুমোদন
কিডনী হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান
কিডনী হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মশাল মিছিল
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মশাল মিছিল
লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার
লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার
সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
প্রতিষ্ঠাবার্ষিকীতে ওসমানীনগরে যুবদলের র‌্যালি ও সমাবেশ
প্রতিষ্ঠাবার্ষিকীতে ওসমানীনগরে যুবদলের র‌্যালি ও সমাবেশ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর নির্যাতনের বিচার দাবি গণদাবী ফোরামের
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর নির্যাতনের বিচার দাবি গণদাবী ফোরামের
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সিউক’র সংবর্ধনা
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সিউক’র সংবর্ধনা
ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কোকো স্মৃতি ফুটবলে পুরস্কারদাতা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখার সম্পাদক !
কোকো স্মৃতি ফুটবলে পুরস্কারদাতা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখার সম্পাদক !
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ : প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ : প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top