জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

বাংলাদেশ রুটে চলছে নিম্নমানের উড়োজাহাজ


প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৮:০৮:৩৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: আন্তর্জাতিক রুটে যাতায়াতকারী যাত্রীদের জন্য উড়োজাহাজের কেবিনে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে তার ব্যত্যয় ঘটছে। বিভিন্ন এয়ারলাইন্সের উড়োজাহাজে অপরিচ্ছন্ন সিট, মেঝে, কার্পেট ও টয়লেট নিয়ে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। কোথাও কোথাও কেবিনের নোংরা পরিবেশ ও দুর্গন্ধে স্বাভাবিক ভ্রমণও হয়ে উঠছে অস্বস্তিকর। শুধু পরিচ্ছন্নতার ঘাটতিই নয়, একই এয়ারলাইন্সের অন্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দেওয়ার অভিযোগও উঠেছে। অথচ এসব রুটে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে তুলনামূলক বেশি ভাড়া। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আসা-যাওয়া করা ফ্লাইটে পরিচ্ছন্নতা, উড়োজাহাজের মান, যাত্রীসেবা ও ভাড়া পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রতিটি ফ্লাইটের আগে কেবিন পরিষ্কার করা, যাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক রুটে সেবার মানের বৈষম্য দূর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমোডর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনাপত্র বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট দেশি-বিদেশি এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটির কাছে পাঠানো হয়েছে। এতে উড়োজাহাজের কেবিন পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে যাত্রীদের আরাম, নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
বেবিচকের পর্যবেক্ষণে উঠে এসেছে, বাংলাদেশ থেকে আসা-যাওয়া করা কিছু উড়োজাহাজের যাত্রী কেবিন যথাযথভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে সিট, মেঝে, কার্পেট, টয়লেট ও ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া রয়েছে ছাড়পোকার উপদ্রব। যাত্রীদের দীর্ঘসময় উড়োজাহাজের ভেতরে অবস্থান করতে হলেও প্রয়োজনীয় পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে না। এতে ভ্রমণের স্বাচ্ছন্দ্য ও যাত্রীসেবার মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বেবিচকের নির্দেশনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে একই এয়ারলাইন্সের বিভিন্ন আন্তর্জাতিক রুটে সেবার মানের পার্থক্য। পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু এয়ারলাইন্স অপারেটর তাদের অন্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দিচ্ছে। অর্থাৎ একই এয়ারলাইন্সের অন্য দেশের যাত্রীরা যে ধরনের উড়োজাহাজ, আরাম ও সুযোগ-সুবিধা পাচ্ছেন, বাংলাদেশ থেকে যাতায়াতকারী যাত্রীরা অনেক ক্ষেত্রে সেই মানের সেবা পাচ্ছেন না।
এ ধরনের বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দিয়েছে বেবিচক। নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট এয়ারলাইন্স অপারেটররা অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে মানের স্বাচ্ছন্দ্য ও সেবা দিয়ে থাকে, বাংলাদেশে আসা-যাওয়া করা যাত্রীদের ক্ষেত্রেও একই মান বজায় রাখতে হবে। যাত্রীসেবার ক্ষেত্রে রুটভেদে কোনো ধরনের বৈষম্য কাম্য নয়। উড্ডয়ন সুরক্ষা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিবেচনায় উপযুক্ত মানসম্পন্ন উড়োজাহাজ পরিচালনা নিশ্চিত করতে হবে।
উড়োজাহাজের ভেতরের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা এবং প্রতিটি যাত্রার আগে পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়টি নির্দেশনায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এ জন্য ফ্লাইট পরিচালনার আগে কেবিন যথাযথভাবে পরিষ্কার করতে হবে। সিট, মেঝে, কার্পেট, টয়লেট, ট্রে টেবিলসহ যাত্রীদের ব্যবহৃত প্রতিটি অংশ নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের আওতায় রাখতে হবে।
শুধু বাইরে থেকে পরিচ্ছন্ন দেখালেই চলবে না, যাত্রীদের ব্যবহারের উপযোগী স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশেষ করে টয়লেট ও কেবিনের এমন সব জায়গা, যেখানে যাত্রীরা সরাসরি ব্যবহার করেন, সেগুলোর পরিচ্ছন্নতার বিষয়ে বাড়তি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।
বেবিচকের বক্তব্য অনুযায়ী, উড়োজাহাজের মান ও পরিচ্ছন্নতা যাত্রীসেবার গুরুত্বপূর্ণ অংশ। নিরাপদ উড্ডয়নের পাশাপাশি যাত্রীদের স্বাচ্ছন্দ্য, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাও এয়ারলাইন্স অপারেটরদের দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা বৈষম্য গ্রহণযোগ্য নয়।
পরিচ্ছন্নতা ও যাত্রীসেবার মানের পাশাপাশি বিমান ভাড়ার বিষয়টিও বেবিচকের নজরে এসেছে। পর্যবেক্ষণে কিছু রুটে ভ্রমণের দূরত্ব এবং যাত্রীদের দেওয়া সেবার মানের তুলনায় অপেক্ষাকৃত বেশি ভাড়া নেওয়ার বিষয়টি উঠে এসেছে। ফলে যাত্রীরা একদিকে যেমন প্রত্যাশিত মানের সেবা পাচ্ছেন না, অন্যদিকে ভ্রমণের জন্য গুনতে হচ্ছে বেশি অর্থ।

জাতীয় এর আরও খবর
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

সেনাবাহিনীর মাধ্যমে হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত: বিবিসি 

সেনাবাহিনীর মাধ্যমে হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত: বিবিসি 

প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানের পাখায় ত্রুটি

প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানের পাখায় ত্রুটি

হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু

হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু

সর্বশেষ সংবাদ
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top