বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৮:১৯:০৭ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা, জ্বালাও পুড়াও ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠন শুক্রবার বিকেলে পৌরশহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহ্বায়ক ও বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, বিএনপি নেতা জাহিদুল ইসলাম মামুন, আব্দুল কুদ্দুস স্বপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম প্রমুখ।




