জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

জ্বালানি খাতের অগ্রাধিকার প্রকল্পেও ধীরগতি


প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৮:০৯:১০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: জ্বালানি খাতের সংকট মোকাবিলা, আমদানি-নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ৯টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তবে এসব অগ্রাধিকার প্রকল্প ও কার্যক্রমের অগ্রগতি প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। কক্সবাজারে চীনা কোম্পানির সঙ্গে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও চূড়ান্ত চুক্তি হয়নি। পরিবেশগত প্রভাব জানতে পরিবেশ মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় রয়েছে বিষয়টি। অন্যদিকে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট (ইআরএল-২) বাস্তবায়ন প্রকল্পও শুরুতেই সংকটে পড়েছে। প্রকল্পের পরামর্শক নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাওয়ায় বাস্তবায়নের সময়সূচি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
জানা গেছে, কক্সবাজারের মহেশখালীতে জিটুজি পদ্ধতিতে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগে পরিবেশগত বিষয়গুলো নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্যে প্রস্তাবিত টার্মিনাল ইউজ অ্যাগ্রিমেন্ট (টিইউএ) ও ইমপ্লিমেন্টেশন
অ্যাগ্রিমেন্টে (আইএ) পরিবেশগত ঝুঁকি ও তা নিরসনের ব্যবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট বিধান রাখার বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় আছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
এছাড়া দক্ষিণাঞ্চলে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, মাতারবাড়িতে ল্যান্ডবেইজ এলএনজি টার্মিনালের সঙ্গে গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ, মোংলায় এলপিজি প্রকল্প এবং পরিত্যক্ত গ্যাসকূপ পুনঃখননের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর ক্ষেত্রেও দ্রুত বাস্তব অগ্রগতি নিশ্চিত করার তাগিদ দিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। এসব প্রকল্পগুলো বাস্তবায়ন প্রায় প্রাথমিক পর্যায়ে রয়েছে।
সম্প্রতি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মাসিক সমন্বয় সভায় এসব প্রকল্প ও কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় অগ্রাধিকার প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে নিয়মিত ও নিবিড় তদারকির পাশাপাশি প্রতি সপ্তাহে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর ধীরগতি ও দ্রুত বাস্তবায়নের উদ্যোগ এবং মনিটরিং জোরদার করা নিয়ে গত ১৩ অক্টোবর জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সমন্বয় সভায় আলোচনা হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন জ¦ালানি বিভাগের সচিব মো. জিয়াউল হক।
সূত্র জানায়, কক্সবাজারে এলএনজি টার্মিনাল প্রকল্প বাস্তবায়িত হলে দেশে এলএনজি আমদানির সক্ষমতা বাড়বে। তবে প্রকল্পের চুক্তি-সংক্রান্ত প্রক্রিয়া এখনও শেষ হয়নি।
অন্যদিকে ইআরএল-২ প্রকল্প ২০২৯ সালের ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু পরামর্শক নিয়োগসহ প্রাথমিক কার্যক্রমে বিলম্ব হওয়ায় প্রকল্পটি সময়মতো বাস্তবায়ন করা নিয়েও প্রশ্ন উঠেছে। জ্বালানি বিভাগের সর্বশেষ সভায় এ প্রকল্পের জন্য নির্দিষ্ট সময়ভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করে নির্ধারিত মাইলফলক অনুযায়ী নিয়মিত অগ্রগতি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।
জ্বালানি বিভাগের তথ্যমতে, সরকারের অগ্রাধিকার পাওয়া ৯টি বিষয় বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিশেষভাবে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে পর্যায়ক্রমে ঢাকার সব পেট্রল পাম্পে শতভাগ অনলাইন ও ডিজিটাল ফুয়েল পাস ব্যবস্থা চালুর উদ্যোগ। এ জন্য বিদ্যমান অগ্রগতি ও প্রতিবন্ধকতা পর্যালোচনায় জ্বালানি সচিবের সভাপতিত্বে বিশেষ সভা আয়োজন করতে বলা হয়েছে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সব পাম্পে ফুয়েল পাস ব্যবস্থা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প ও কার্যক্রম নির্ধারিত দুই বছরের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তর, সংস্থা ও কোম্পানিকে নিয়মিত ও নিবিড়ভাবে অনুসরণ করতে বলা হয়েছে। প্রতি সপ্তাহের প্রথম কর্মদিবসে দুপুর ১২টার মধ্যে অগ্রগতি প্রতিবেদন জ্বালানি বিভাগে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), পেট্রোবাংলা ও তাদের আওতাধীন কোম্পানিগুলোর নতুন এবং অনিষ্পন্ন বিনিয়োগ প্রস্তাব দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রস্তাবগুলোর সংক্ষিপ্ত বিবরণ তৈরি করে ডাটাবেজ হালনাগাদ এবং জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে বলা হয়েছে।
জ¦ালানি খাত বিশেষজ্ঞদের মতে, প্রকল্পভিত্তিক প্রতিবন্ধকতা দূর করা, সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রতা কমানো এবং নির্ধারিত সময় অনুযায়ী দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। তারা মনে করছেন, প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নে যত দেরি হবে ততই আর্থিক ক্ষতির শিকার হবে দেশ।

জাতীয় এর আরও খবর
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

সেনাবাহিনীর মাধ্যমে হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত: বিবিসি 

সেনাবাহিনীর মাধ্যমে হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত: বিবিসি 

প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানের পাখায় ত্রুটি

প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানের পাখায় ত্রুটি

হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু

হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু

সর্বশেষ সংবাদ
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top