জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ঊর্ধ্বমুখী আমদানি ব্যয়


প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৮:১৪:৪৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দরবৃদ্ধিকে কেন্দ্র করে বাড়ছে আমদানি ব্যয়। চলতি অর্থবছরের প্রথম চার মাসে বিভিন্ন পণ্য আমদানিতে দুই হাজার ৯৭৮ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৫ শতাংশ বেশি। এ সময়ে এলসি নিষ্পত্তি ১১ দশমিক ৩৮ শতাংশ বেড়ে দুই হাজার ৪৮৬ কোটি ডলারে উঠেছে। এর প্রভাবে ডলারের দর আরও বেড়ে আন্তঃব্যাংকে ১২৪ টাকা ৭৫ পয়সা পর্যন্ত দর উঠেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী– চলতি অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি আয় হয়েছে এক হাজার ৭০৪ কোটি ডলারের। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৯৬ কোটি ডলার বা ৫ দশমিক ৯৭ শতাংশ বেশি। এলসি নিষ্পত্তিকে আমদানি বিবেচনায় নিয়ে হিসাব করলে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৮২ কোটি ডলার হয়েছে। এলসি নিষ্পত্তির তুলনায় প্রকৃত আমদানি কিছুটা বেশি হয়। ফলে চার মাসের হিসাব চূড়ান্ত হওয়ার পর বাণিজ্য ঘাটতি ৮০০ কোটি ডলার ছাড়াতে পারে। প্রথম তিন মাসে বাণিজ্য ঘাটতি ছিল ৭৪৭ কোটি ডলার।
রেমিট্যান্সে এখনও ভালো প্রবৃদ্ধি আছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা এক হাজার ১৪৬ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১২ দশমিক ৯৭ শতাংশ বেশি। এরপরও ডলারের দর গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে বাড়ছে। চলতি অর্থবছরের চার মাসের মধ্যে গত অক্টোবরে নিষ্পত্তি হয়েছে ৫৯৫ কোটি ডলারের পণ্য। আগের মাস সেপ্টেম্বরে যা ৬৪৫ কোটি ডলার ছিল। এর আগে আগস্টে ছিল ৬১৯ কোটি এবং জুলাইয়ে ৬২৮ কোটি ডলার। অক্টোবরে মোট ৭৩২ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। আগের মাসে যা ছিল ৮৫২ কোটি ডলার।
বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে বাংলাদেশ ব্যাংক দীর্ঘ বিরতির পর সম্প্রতি কয়েকটি ব্যাংকের কাছে ২২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এত বড় অঙ্কের ডলার বিক্রি হয়নি। এর আগে প্রচুর ডলার বিক্রির কারণে ২০২১ সালের আগস্টে রিজার্ভ কমে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমে যায়। সেখান থেকে বেড়ে গত ২৯ জুন শেষে ৩৭ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। সেখান থেকে আরও বেড়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার হয়। তা কমে গতকাল গ্রস রিজার্ভ ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার হয়েছে। বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ১৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের প্রথম চার মাসের আমদানির তথ্য এখনও চূড়ান্ত হয়নি। তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে বিশ্ববাজারে জ্বালানির মূল্য অনেক বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ৪২২ কোটি ডলার ব্যয় হয়। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১০৫ শতাংশ বেশি। ভোগ্যপণ্য আমদানিতে খরচ ২৬ দশমিক ৫০ শতাংশ বেড়ে ১৪০ কোটি ডলার হয়েছে। তবে মূলধনি পণ্যের আমদানি প্রথম তিন মাসে ১৩ দশমিক ৬০ শতাংশ কমে ২৪৬ কোটি ডলারে নেমেছে।

প্রচ্ছদ এর আরও খবর
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী

মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী

সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম

খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

সর্বশেষ সংবাদ
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top