জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

শাবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, প্রক্টর অফিসে তালা


প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৮:২০:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : যৌন হয়রানির শিকার এক নারী শিক্ষার্থীর প্রতি অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগের জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ে তালা দেন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকার পয়েন্টের বিপরীত পাশে অবস্থিত ফুলকলি আউটলেটে পার্সেল নিতে যান শাবিপ্রবির এক ছাত্রী। সেখানে দোকানের কর্মচারী দ্বারা যৌন হয়রানির শিকার হন। এ ঘটনায় সহায়তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করলে তিনি ওই ছাত্রীকে ধমক দেন এবং সহায়তা করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, বুধবার দুপুর ২টার দিকে আম্বরখানার একটি খাবারের আউটলেটে পার্সেল নেওয়ার সময় এক সেলসম্যান ইচ্ছাকৃতভাবে তাঁর হাত চেপে ধরেন ও অশালীন আচরণ করেন। তাৎক্ষণিক প্রতিবাদ করলে সেলসম্যান উল্টো বিষয়টি অস্বীকার করে তাকে ধমক দেন। পরে ভূক্তভোগী ছাত্রী আউটলেটের ম্যানেজারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বললে উল্টো হেনস্তার শিকার হন। এরপর ওই ছাত্রী সহায়তার জন্য প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করলে প্রক্টর বিরক্তি প্রকাশ করে বলেন, ব্যাড টাচ করেছে সেটা ভার্সিটির দেখার দায়িত্ব নাকি ? সে কি আমার কোম্পানিতে চাকরি করে ? ঘটনা যেহেতু ক্যাম্পাসের ভেতরে নয়, সেহেতু প্রক্টর অফিস কেন দেখবে ? আগে থানায় জিডি করো তারপর প্রক্টর অফিসে অভিযোগ দিতে হবে।
ভুক্তভোগী আরও জানান, মানসিকভাবে ভেঙে পড়ার কথা জানালে প্রক্টর উল্টো ধমক দেন। পরবর্তীতে প্রক্টরের এমন আচরণের কথা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়লে বুধবার বিকেলেই শিক্ষার্থীরা প্রক্টর অফিসে গিয়ে জবাবদিহি চান। সে সময় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং বিভিন্ন হলের প্রভোস্টদের উপস্থিতিতে নিজের অসুস্থতার কথা উল্লেখ করে ভুক্তভোগীর কাছে দুঃখ প্রকাশ করেছিলেন প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান।
এসব ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেলে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেন তাঁরা। প্রক্টর অফিসে তালা ঝুলানোর ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ হোসেন রিমন বলেন, বুধবার এক আপু যৌন হয়রানির শিকার হয়ে প্রক্টর স্যারের কাছে ফোন দিলে উনি উল্টো ধমক দেন এবং অসৌজন্যমূলক আচরণ করে। শুধু এটাই না, আমাদের প্রক্টরের দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন রকমের অভিযোগে তিনি অভিযুক্ত। আমরা বিগত সময়ে দেখেছি ক্যাম্পাস থেকে নিষিদ্ধ বহিষ্কৃত ছাত্রলীগের নেতাকর্মীদেরকে তিনি স্পেশাল প্রোটোকলের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এছাড়াও একজন শিক্ষার্থী কিছুদিন আগে ট্রাক দুর্ঘটনার আহত হন। ওই শিক্ষার্থীকে না জানিয়ে প্রক্টর রাতের আধারে এক লক্ষ টাকা জরিমানা করে। যেটা ভুক্তভোগী শিক্ষার্থী জানেই না। এই টাকা আদৌ ওই শিক্ষার্থী হাতে হ্যান্ডওভার করা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে ক্যাম্পাসে শতকরা ৮০ শতাংশেরও বেশি শিক্ষার্থী প্রক্টরের অফিস দ্বারা নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
তিনি আরও বলেন, অনেক নারী শিক্ষার্থীরা এখানে এসে বডি শেমিং এর শিকার হচ্ছে। প্রক্টর অনেকের পোশাক নিয়ে কটূক্তি করেন। এরপরে শিক্ষার্থীদেরকে নানা ভাবে মিথ্যা এবং নিয়ম বহির্ভূত শোকজ দিয়ে শিক্ষার্থীদেরকে হয়রানি করেছেন বিভিন্ন সময়ে। এরকম অসংখ্য নজিরবিহীন অভিযোগ রয়েছে। তাই এসব অভিযোগের পর এরকম একটা দায়িত্বশীল গুরুত্বপূর্ণ পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।
এ বিষয়ে জানতে প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং অধ্যাপক বেলাল হোসেন শিকদারকে কল দিলে কেউই ফোন রিসিভ করেননি। পরবর্তীতে সহকারী প্রক্টর অধ্যাপক মনজুরুল হায়দারকে কল দিলে তিনি পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ১৪ ও ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন

সিলেটে ১৪ ও ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : সুনামগঞ্জে আমীরের শপথ অনুষ্ঠানে ড. আযাদ

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : সুনামগঞ্জে আমীরের শপথ অনুষ্ঠানে ড. আযাদ

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫৭

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫৭

সর্বশেষ সংবাদ
সিলেটে ১৪ ও ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন
সিলেটে ১৪ ও ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন
কমলগঞ্জে ৪০ লাখ টাকার কালভার্ট নির্মাণ শুরু হয়নি দুই মাসেও
কমলগঞ্জে ৪০ লাখ টাকার কালভার্ট নির্মাণ শুরু হয়নি দুই মাসেও
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : সুনামগঞ্জে আমীরের শপথ অনুষ্ঠানে ড. আযাদ
জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : সুনামগঞ্জে আমীরের শপথ অনুষ্ঠানে ড. আযাদ
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫৭
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
বিয়ানীবাজারে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
বিয়ানীবাজারে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ৩ নেতা গ্রেপ্তার
নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ৩ নেতা গ্রেপ্তার
দক্ষিণ সুরমায় ভারতীয় টমেটোসহ গ্রেপ্তার ২
দক্ষিণ সুরমায় ভারতীয় টমেটোসহ গ্রেপ্তার ২
সেনা-র‌্যাব কর্মকর্তা সেজে চাঁদাবাজি, আটক ১
সেনা-র‌্যাব কর্মকর্তা সেজে চাঁদাবাজি, আটক ১
এসআরবির পৃথক অভিযানে আটক ৩
এসআরবির পৃথক অভিযানে আটক ৩
রাতারগুল রিসোর্টকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে মামলা : রনজিতসহ আসামি ১৯৫, গ্রেপ্তার ১৩
রাতারগুল রিসোর্টকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে মামলা : রনজিতসহ আসামি ১৯৫, গ্রেপ্তার ১৩
ডা. মকবুল হোসেনের ইন্তেকাল, আজ জানাযা
ডা. মকবুল হোসেনের ইন্তেকাল, আজ জানাযা
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম
তাহিরপুরে অটোরিকশা উল্টে নিহত ১
তাহিরপুরে অটোরিকশা উল্টে নিহত ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top