সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শনে বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৮:৫২:২৮ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ি বাজারসংলগ্ন প্রস্তাবিত ‘সোনাই নদী শুল্ক স্টেশন’ এলাকা পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তিনি সরেজমিনে এলাকা পরিদর্শন করে শুল্ক স্টেশন স্থাপনের সম্ভাব্যতা যাচাই করেন। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রত্যাশা, ছনবাড়ি বাজারসংলগ্ন সোনাই নদীতে নতুন এ শুল্ক স্টেশন বা স্থলবন্দর চালু হলে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি ছাতকসহ পুরো অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এলাকাবাসী ও ব্যবসায়ী মহল দ্রুততম সময়ের মধ্যে শুল্ক স্টেশনটির কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।





