জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

শহর থেকে গ্রাম সর্বত্র মাদকের বিস্তার


প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৬:৩৪:৪৮ অপরাহ্ন

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শহর থেকে গ্রাম-সর্বত্র ছড়িয়ে পড়ছে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক। পাড়া-মহল্লা, বাজার, চায়ের দোকান এমনকি স্কুল-কলেজের আশপাশেও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, মাদক এখন এতটাই সহজলভ্য যে চাইলেই পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে মাদক নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক হাত বদলের মাধ্যমে ইয়াবা পৌঁছে যাচ্ছে মাদকসেবীদের হাতে। বড় চালান থেকে ছোট ছোট প্যাকেটে ভাগ করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। স্থানীয়দের দাবি, বর্তমানে প্রতিটি ইয়াবা প্রায় ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, বেকার যুবক ও দিনমজুরদের মধ্যেও মাদকাসক্তির প্রবণতা বাড়ছে বলে অভিযোগ রয়েছে।
একজন অভিভাবক বলেন, ‘আগে ছেলেটা বাজারে গেলে চিন্তা করতাম না। এখন রাত ১০টা বাজলেই ভয় লাগে। কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে-কিছুই বুঝতে পারি না। মাদক আমাদের ছেলেদের শেষ করে দিচ্ছে। একজন ব্যবসায়ী বলেন, ‘দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকে। সন্ধ্যা নামলেই পরিস্থিতি বদলে যায়। বিভিন্ন স্থানে অপরিচিত লোকজনের আনাগোনা বাড়ে। আমরা সবাই বিষয়টি বুঝতে পারি, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে চাই না।’
মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। অভিযোগ উঠেছে, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি মাদক কারবারিদের কাছ থেকে মাসোয়ারা নিয়ে তাদের সুযোগ করে দিচ্ছেন। তবে এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংবাদকর্মী বলেন, ‘আমরা মাদক কারবারের খবর দিলেও অনেক সময় কার্যকর ফল পাওয়া যায় না। কাউকে আটক করা হলেও কিছুদিন পর আবার এলাকায় ফিরে আসে। এতে কারবারিরা আরও বেপরোয়া হয়ে ওঠে।
স্থানীয়দের অভিযোগ, মাদকের বিস্তারের কারণে চুরি, ছিনতাই, পারিবারিক অশান্তি ও মারামারির মতো ঘটনাও বাড়ছে। মাদকাসক্ত সন্তানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গিয়ে অনেক পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হচ্ছে। কেউ কেউ জমিজমা বিক্রি করেও সন্তানকে রক্ষা করতে পারছেন না। এ অবস্থায় নবীগঞ্জের সচেতন মহল দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানা পুলিশের বক্তব্য জানতে চাইলে পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনার কথা জানিয়েছে। তবে মাসোয়ারা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

প্রচ্ছদ এর আরও খবর
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী

মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী

সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম

খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

সর্বশেষ সংবাদ
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top