জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

২৪.১৭ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি : সংসদে বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৭:৫৪:০৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ২০২৪-২৫ অর্থবছরে দেশে ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, ওই অর্থবছরে বাংলাদেশ থেকে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি এবং এর বিপরীতে ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত তারকাচিহ্নিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির (মহিলা আসন-১০) এক প্রশ্নের লিখিত জবাবে বাণিজ্যমন্ত্রী এসব তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী লিখিত জবাবে জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে মোট ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি করা হয়েছে। রপ্তানি বাণিজ্য বৃদ্ধি এবং একক পণ্যের ওপর নির্ভরশীলতা কমাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ চলমান রয়েছে।
রপ্তানি ঘাটতি সমন্বয় ও নতুন বাজার তৈরিতে সরকারের পদক্ষেপ ও অগ্রগতি : তৈরি পোশাকের বাইরে নতুন খাতকে সুবিধা প্রদান, রপ্তানি আয়ের ৮৪ শতাংশ তৈরি পোশাক খাত থেকে অর্জিত হওয়ায় একক নির্ভরতা কমাতে তৈরি পোশাকের মতো সুবিধা অন্য খাতগুলোতেও সম্প্রসারণ করা হচ্ছে। ১৮ খাতের আংশিক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক গ্যারান্টির বিনিময়ে বন্ডেড সুবিধা দিয়ে এনবিআর থেকে আদেশ জারি করা হয়েছে। ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’র আদলে জেলাভিত্তিক রপ্তানি ত্বরান্বিত করতে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর আওতায় ৬৮টি জেলা থেকে ৬৪টি পণ্য চিহ্নিত করা হয়েছে।
এলডিসি গ্র্যাজুয়েশন ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি : স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তা মোকাবিলায় ইতোমধ্যে জাপানের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। কোরিয়ার সঙ্গে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট নেগোসিয়েশন সম্পন্ন হয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, আরসিইপি, ইউএই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি সম্পাদনের প্রক্রিয়া চলছে।
আন্তর্জাতিক মেলা ও সোর্সিং এক্সপো : ইপিবি ২০২৫-২৬ অর্থবছরে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজনের পাশাপাশি ৪৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও আট সেমিনার পরিচালনা করছে। ঐতিহ্যবাহী গন্তব্যের বাইরে ব্রাজিল, মধ্যপ্রাচ্য, ইউরোপের নতুন দেশ, সিআইএস ও আফ্রিকায় বাণিজ্যিক মিশন পাঠানো হচ্ছে।
অর্থায়ন ও প্রণোদনা : বাংলাদেশ ব্যাংক রপ্তানিমুখী শিল্প খাতে স্বল্প সুদে প্রি-শিপমেন্ট লোন সহায়তায় ৫ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। বর্ষপণ্য ঘোষণা : কাগজ ও প্যাকেজিং পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে ‘পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস’ খাতকে ২০২৬ সালের বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত

১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত

৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী

৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী

এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন

এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন

সর্বশেষ সংবাদ
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত
১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী
৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী
২৪.১৭ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি : সংসদে বাণিজ্যমন্ত্রী
২৪.১৭ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি : সংসদে বাণিজ্যমন্ত্রী
খেজুরে ৮০ ও আপেল-মাল্টায় ৫০ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্ত
খেজুরে ৮০ ও আপেল-মাল্টায় ৫০ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্ত
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের পরীক্ষা
২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের পরীক্ষা
রিট খারিজ, স্কুলে ভর্তি পরীক্ষা থাকছে
রিট খারিজ, স্কুলে ভর্তি পরীক্ষা থাকছে
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
সুনামগঞ্জ সীমান্তে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জ সীমান্তে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
হোমিও চিকিৎসার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: সিসিক প্রশাসক
হোমিও চিকিৎসার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: সিসিক প্রশাসক
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান
কেমুসাস সাহিত্য সম্মেলনের নিবন্ধন কার্যক্রম চলছে
কেমুসাস সাহিত্য সম্মেলনের নিবন্ধন কার্যক্রম চলছে
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বাণিজ্যমন্ত্রী: মহানবী (সা.) এর পরে আর কোনো নবী নেই, এটাই আমাদের বিশ্বাস
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বাণিজ্যমন্ত্রী: মহানবী (সা.) এর পরে আর কোনো নবী নেই, এটাই আমাদের বিশ্বাস
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top