জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

খতমে নবুওয়ত মহাসম্মেলনে বাণিজ্যমন্ত্রী: মহানবী (সা.) এর পরে আর কোনো নবী নেই, এটাই আমাদের বিশ্বাস


প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৬:২৯:০৯ অপরাহ্ন

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেটের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ সম্মেলন শেষ হয় রোববার।
মহাসম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। শেষ দিনে বক্তব্য দেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক ও মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী। তাঁর পরে আর কোনো নবী নেই-এটাই আমাদের বিশ্বাস। তিনি বলেন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রহমাতুল্লিল আলামীন হিসেবে পৃথিবীতে আবির্ভূত হন। অল্প সময়ের মধ্যে তিনি সমাজ থেকে মারামারি-হানাহানি বন্ধ করে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিময় সমাজ বিনির্মাণ করেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, উলামায়ে কেরামের দাবির প্রতি তাঁরা আন্তরিক। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, কওমি মাদ্রাসা ও আলেম-ওলামাদের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছিল। শাপলা চত্বরে আলেমদের যারা রক্ত ঝরিয়েছিল, তারা আজ এ দেশে নেই; কিন্তু মসজিদ-মাদ্রাসা টিকে আছে।
জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক বলেন, খতমে নবুওয়তের আকিদা ইসলামের অন্যতম মৌলিক ও অপরিহার্য বিশ্বাস। মহানবী হযরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল। তাঁর পরে আর কোনো নবী আসবেন না। এ আকিদা মুসলিম উম্মাহর ঈমানের অবিচ্ছেদ্য অংশ।
মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর বলেন, খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এ বিষয়ে সঠিক ইসলামী শিক্ষা পৌঁছে দিতে ওলামায়ে কেরাম, মসজিদ-মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে কাদিয়ানী ইস্যুতে সংসদে আইন পাস করে জনতার দাবি মেনে নেওয়ার আহ্বান জানান জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক।
বিশিষ্ট আলেম ও অতিথিদের মধ্যে বক্তব্য দেন পশ্চিমবঙ্গের সাবেক গণশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী এবং জমিয়তে উলামায়ে হিন্দ পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, শায়খুল হাদিস মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি আবুল হাসান, নাযিমে এদারা শায়খ মাওলানা আব্দুল বাছীর, যুক্তরাজ্যের মুফতি আব্দুল মুনতাকিম, ড. মাওলানা শুয়াইব আহমদ এবং গবেষক ও লেখক মাওলানা মুসা আল হাফিজ।
বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় নাইবে আমীর শায়খুল হাদিস মাওলানা শফিকুল হক সুরইঘাটী, মহানগর সভাপতি শায়খুল হাদিস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, শায়খুল হাদিস মাওলানা আব্দুল মুসাব্বির কলাবাড়ী, শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন রানাপিংগী ও মাওলানা মুহিবুর রহমান মুক্তিরচক।
মহাসম্মেলন যৌথভাবে পরিচালনা করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ছালিম আহমদ কাসেমী, মাওলানা হাসান বিন ফাহিম, এম বেলাল আহমদ চৌধুরী ও নোমান বিন আফসার। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
হোমিও চিকিৎসার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: সিসিক প্রশাসক

হোমিও চিকিৎসার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: সিসিক প্রশাসক

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান

এইডেড স্কুলের শতবর্ষ উদযাপনের লোগো উন্মোচনে মন্ত্রী আরিফ:  শিক্ষকদের ত্যাগের আদর্শ ধারণ করে বিদ্যালয়কে এগিয়ে নিতে হবে

এইডেড স্কুলের শতবর্ষ উদযাপনের লোগো উন্মোচনে মন্ত্রী আরিফ:  শিক্ষকদের ত্যাগের আদর্শ ধারণ করে বিদ্যালয়কে এগিয়ে নিতে হবে

সর্বশেষ সংবাদ
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
সুনামগঞ্জ সীমান্তে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জ সীমান্তে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
হোমিও চিকিৎসার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: সিসিক প্রশাসক
হোমিও চিকিৎসার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: সিসিক প্রশাসক
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান
কেমুসাস সাহিত্য সম্মেলনের নিবন্ধন কার্যক্রম চলছে
কেমুসাস সাহিত্য সম্মেলনের নিবন্ধন কার্যক্রম চলছে
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বাণিজ্যমন্ত্রী: মহানবী (সা.) এর পরে আর কোনো নবী নেই, এটাই আমাদের বিশ্বাস
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বাণিজ্যমন্ত্রী: মহানবী (সা.) এর পরে আর কোনো নবী নেই, এটাই আমাদের বিশ্বাস
এইডেড স্কুলের শতবর্ষ উদযাপনের লোগো উন্মোচনে মন্ত্রী আরিফ:  শিক্ষকদের ত্যাগের আদর্শ ধারণ করে বিদ্যালয়কে এগিয়ে নিতে হবে
এইডেড স্কুলের শতবর্ষ উদযাপনের লোগো উন্মোচনে মন্ত্রী আরিফ:  শিক্ষকদের ত্যাগের আদর্শ ধারণ করে বিদ্যালয়কে এগিয়ে নিতে হবে
দুর্ভোগে মৌলভীবাজার ও রাজনগরের দেড় লাখ মানুষ
দুর্ভোগে মৌলভীবাজার ও রাজনগরের দেড় লাখ মানুষ
বড়লেখায় বেপরোয়া টিলাখেকোরা
বড়লেখায় বেপরোয়া টিলাখেকোরা
ছাতকে রাসেল হত্যার প্রতিবাদে মানববন্ধন
ছাতকে রাসেল হত্যার প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, ৪০ ঝুঁকিপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা
সুনামগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, ৪০ ঝুঁকিপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা
নির্ধারিত সময় ও গুণগত মান নিশ্চিতের নির্দেশ জেলা জেলা প্রশাসকের
নির্ধারিত সময় ও গুণগত মান নিশ্চিতের নির্দেশ জেলা জেলা প্রশাসকের
রাজনীতির মঞ্চে লু-হাওয়া
রাজনীতির মঞ্চে লু-হাওয়া
ইসলামী শ্রমিক আন্দোলন  জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত
ইসলামী শ্রমিক আন্দোলন জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত
বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের জেনারেল নলেজ অলিম্পিয়াড মোড়ক উন্মোচন
বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের জেনারেল নলেজ অলিম্পিয়াড মোড়ক উন্মোচন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top