জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

নির্ধারিত সময় ও গুণগত মান নিশ্চিতের নির্দেশ জেলা জেলা প্রশাসকের


প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৫:৫৭:৫৪ অপরাহ্ন

সিলেটে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা এবং গুণগত মান বজায় নিশ্চিতের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত নিরসনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সিলেট জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
সভায় কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন উন্নয়নে কয়েকটি প্রস্তাব ও সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ রেলওয়ের বাংকার এলাকা সাদাপাথর পর্যটন স্পট সংলগ্ন হওয়ায় এলাকাটি পর্যটন স্পট হিসেবে ব্যবহারের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে পত্র পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে সাদাপাথর পর্যটন স্পটসংলগ্ন খাসজমিতে গড়ে ওঠা দোকানপাট সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনতে মাসিক ভাড়া নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি রেস্টুরেন্ট থেকে পাঁচ হাজার টাকা, কসমেটিকসের দোকান থেকে দুই হাজার টাকা এবং অন্যান্য দোকান থেকে এক হাজার ৫০০ টাকা হারে ভাড়া আদায় করে উপজেলা পর্যটন উন্নয়ন তহবিলের ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে। এ ছাড়া ভোলাগঞ্জ স্থলবন্দরের বিপরীত পাশে পর্যটন তথ্যকেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাবিত প্রায় ৩৬ একর জমিতে পাকা সীমানাপ্রাচীর নির্মাণের সিদ্ধান্ত হয়।
খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় জানায়, সিলেট জেলায় ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ঘোষণা করা হয়েছে। চাল সংগ্রহ কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। সংগ্রহের লক্ষ্যমাত্রা পাওয়া মাত্রই কার্যক্রম শুরু করা হবে।
কৃষি উৎপাদন বাড়াতে রোপা আমন ধানের শতভাগ কর্তন নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন জেলা প্রশাসক। পাশাপাশি উপজেলার অনাবাদি ও পতিত জমি চাষের আওতায় আনার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে প্রবাসীদের মালিকানাধীন পতিত জমি আবাদের আওতায় আনতে সরকারি নিবন্ধিত কৃষক ও সমবায় সংগঠনগুলোকে সম্পৃক্ত করার সম্ভাবনা যাচাই করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন।
সরকারি দপ্তরগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদারে সব দপ্তরপ্রধানকে দাপ্তরিক ইমেইল ও মোবাইল নম্বর ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। যেসব দপ্তরে দাপ্তরিক মোবাইল নম্বর নেই, সেসব দপ্তরকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত নম্বর সংগ্রহের ব্যবস্থা নিতে বলা হয়। পাশাপাশি দাপ্তরিক কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার না করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া সভায় শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিসের জরুরি সেবা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে ১০২ হটলাইন চালুর বিষয়টি তুলে ধরা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
বড়লেখায় বেপরোয়া টিলাখেকোরা

বড়লেখায় বেপরোয়া টিলাখেকোরা

সুনামগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, ৪০ ঝুঁকিপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা

সুনামগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, ৪০ ঝুঁকিপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা

রাজনীতির মঞ্চে লু-হাওয়া

রাজনীতির মঞ্চে লু-হাওয়া

সর্বশেষ সংবাদ
দুর্ভোগে মৌলভীবাজার ও রাজনগরের দেড় লাখ মানুষ
দুর্ভোগে মৌলভীবাজার ও রাজনগরের দেড় লাখ মানুষ
বড়লেখায় বেপরোয়া টিলাখেকোরা
বড়লেখায় বেপরোয়া টিলাখেকোরা
ছাতকে রাসেল হত্যার প্রতিবাদে মানববন্ধন
ছাতকে রাসেল হত্যার প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, ৪০ ঝুঁকিপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা
সুনামগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, ৪০ ঝুঁকিপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা
নির্ধারিত সময় ও গুণগত মান নিশ্চিতের নির্দেশ জেলা জেলা প্রশাসকের
নির্ধারিত সময় ও গুণগত মান নিশ্চিতের নির্দেশ জেলা জেলা প্রশাসকের
রাজনীতির মঞ্চে লু-হাওয়া
রাজনীতির মঞ্চে লু-হাওয়া
ইসলামী শ্রমিক আন্দোলন  জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত
ইসলামী শ্রমিক আন্দোলন জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত
বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের জেনারেল নলেজ অলিম্পিয়াড মোড়ক উন্মোচন
বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের জেনারেল নলেজ অলিম্পিয়াড মোড়ক উন্মোচন
 মহানগর আইবিডব্লিউএফ-এর ব্যবসায়ী সম্মেলন
 মহানগর আইবিডব্লিউএফ-এর ব্যবসায়ী সম্মেলন
হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম
হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম
সৈয়দ মুগনি প্রিমিয়ার লিগ ২০২৬ সিজন-৩’-এর খেলোয়াড় নিলাম
সৈয়দ মুগনি প্রিমিয়ার লিগ ২০২৬ সিজন-৩’-এর খেলোয়াড় নিলাম
সোমবার ভোর থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান
সোমবার ভোর থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান
সিলাম ইউপি চেয়ারম্যান পদে সেফুলকে এলাকাবাসীর সমর্থন
সিলাম ইউপি চেয়ারম্যান পদে সেফুলকে এলাকাবাসীর সমর্থন
সিলেটে হামে এবার যুবকের মৃত্যু
সিলেটে হামে এবার যুবকের মৃত্যু
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top