‘হু’জ হু’র প্রকাশনা ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৬:০৯:১৬ অপরাহ্ন
লন্ডন সংবাদদাতা : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১৭তম ‘হু’জ হু’ প্রকাশনা ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। সোমবার রাতে উত্তর লন্ডনের অভিজাত ম্যারাডিয়ান গ্র্যান্ড হলে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি, সমাজসেবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, পেশাজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন।
বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান, পেশাগত সাফল্য ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, কয়সর এম আহমদ এমপি, রুহুল আমিন ওবিই, অ্যাকাউন্ট্যান্ট ড. রফিকুল হায়দার, নিউহ্যাম কাউন্সিলের মেয়র ফরহাদ হোসেন, ব্যবসায়ী ফরহাদ হোসেন টিপু, আইনজীবী মনিরা হোসাইন এবং উদ্যোক্তা মোহাম্মদ রজিউর রহমান মর্তুজা।
অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হু’জ হু’ সম্মাননায় ভূষিত হন অ্যাকাউন্ট্যান্ট ড. রফিকুল হায়দার। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত সকল ব্যক্তিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি দীর্ঘ ১৫ বছর ধরে ‘হু’জ হু’ প্রকাশনা ও অ্যাওয়ার্ডসের আয়োজন অব্যাহত রাখা এবং এবারের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় প্রকাশনার সম্পাদক ও অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা মো. আব্দুল করিম গনি এবং তাঁর পুরো টিমের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।
একই সঙ্গে সম্মাননাপ্রাপ্ত সকল গুণীজনের উত্তরোত্তর সাফল্য কামনা এবং ‘হু’জ হু’ প্রকাশনা ও অ্যাওয়ার্ডসের আগামী দিনের পথচলার জন্য শুভকামনা জানানো হয়।




