এপেক্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৬:১১:৩৩ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এসব সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বুধবার রাতে নগরীর জল্লারপাড় এলাকার একটি অভিজাত হোটেলে এপেক্স ক্লাব অব সিলেটের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মরহুম হারিছ চৌধুরী একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি এপেক্সিয়ান আহমদ সুলেমান চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মাসুম আহমেদ, লাইফ গভর্নর আক্তার হোসেন খান এবং ডিজি-৪ সিরাজুল ইসলাম সিরাজ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সদ্য অতীত জেলা-৪ গভর্নর অ্যাডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, এপেক্স ক্লাব অব সিলেটের লাইফ মেম্বার এম এ হান্নান, এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের লাইফ মেম্বার সাইফুল করিম চৌধুরী হায়াত, পিডিজি-৪ শাহেদুর রহমান শাহেদ, এপেক্স ক্লাব অব সিলেটের পিপি এমদাদুর রহমান, এপেক্স ক্লাব অব শাহপরান সিটির পিপি মঈনুল ইসলাম খান সায়েক, মাহবুবুর রহমান এরশাদ, শেখ জাহেদুর রহমান মাসুম, ন্যাশনাল অফিসিয়াল মো. মুস্তাফিজুর রহমান, এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের সভাপতি ফয়জুর রহমান ফয়েজ, এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জের পিপি এহতেনান আহমদ, জহিরুল ইসলাম মিশু, অ্যাডভোকেট সলমান উদ্দীন, অ্যাডভোকেট মো. রফিক আহমদ ও জাহেদুর আলম রাফি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেন ক্লাবের সেক্রেটারি এপেক্সিয়ান জুলফিকার আলী। সভায় ২০২৭ সালের ক্লাব বোর্ড নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর আক্তার হোসেন খান, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের লাইফ মেম্বার সাইফুল করিম চৌধুরী হায়াত এবং নির্বাচন কমিশনার হিসেবে এপেক্স ক্লাব অব শাহপরান সিটির পিপি মাহবুবুর রহমান এরশাদকে দায়িত্ব দেওয়া হয়। পিডিজি-৪ ও পিএনএসডি শাহেদুর রহমান শাহেদকে অবজারভার নিযুক্ত করা হয়।
সভায় ২০২৭ সালের জন্য এপেক্স ক্লাব অব সিলেটের নবনির্বাচিত বোর্ডের দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন, প্রেসিডেন্ট প্রভাষক জিয়াউল হক বাপ্পী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কবির আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট জুলফিকার আলী, আইপিপি অ্যান্ড এক্সপানশন ডিরেক্টর আহমেদ সুলেমান, সেক্রেটারি অ্যান্ড ডিএনই এটিএম তারেক, ট্রেজারার জয়নাল আবেদীন, সার্ভিস ডিরেক্টর সালাহউদ্দিন আহমেদ, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর মো. দিলশাদ মিয়া, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর ইউনুস কবির, ফেলোশিপ অ্যান্ড পাবলিক রিলেশন ডিরেক্টর অ্যাডভোকেট তাজ রেহান জামান এবং সার্জেন্ট-অ্যাট-আর্মস আলামিন সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্লাব প্রেসিডেন্ট আহমদ সুলেমান। বিজ্ঞপ্তি




